ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ভাইরাল নিউজ ]

অপ্রীতিকর কাজ করে পুলিশে আটক ভাইরাল ঈসমাইল

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৯:৪০, ৯ জুলাই ২০২৪
অপ্রীতিকর কাজ করে পুলিশে আটক ভাইরাল ঈসমাইল
ছবি: আবারো ভাইরাল ঈসমাইল হোসেন

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ঈসমাইল হোসেনকে (৩৫) । ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধর্ষণের অভিযোগে তাকে আটক করেছে পুলিশ। পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে। এরই মধ্যে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছেন।

মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে হালুয়াঘাট উপজেলার খন্দক-পাড়া গ্রামের বাসিন্দা ভুক্তভোগী এক কিশোরীর মা তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।

হালুয়াঘাট থানার ওসি মো. মাহাবুবুল হক জানান, ঈসমাইলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের হলেও এখন শোনা যাচ্ছে ভুক্তভোগী তরুণী তার দ্বিতীয় স্ত্রী। এ ঘটনায় ঈসমাইলকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। যদি তিনি বিয়ের ডকুমেন্ট দেখাতে পারেন তাহলে ঘটনাটি ভিন্ন রকম হবে। তবে এখনই এ বিষয়ে স্পষ্ট কিছু বলা যাচ্ছে না।

Advertisement

উল্লেখ্য, ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলার প্রত্যন্ত গ্রামে বসে ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে দিয়েছেন ইসমাঈল হোসেন।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!