ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভোলায় স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর প্রাণ দিলেন স্বামী

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৩০, ২৭ মার্চ ২০২০
ভোলায় স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর প্রাণ দিলেন স্বামী
প্রতীকী ছবি

স্ত্রীর সঙ্গে ঝগড়া করে মো. সোহাগ নামে এক যুবক ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার দুপুরে ভোলার লালমোহন উপজেলার চরভূতা ইউপির বাহাদুর চৌমহনী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সোহাগ বাহাদুর চৌমহনী গ্রামের মো. আলমগীর হোসেনের ছেলে। তিনি অটোরিকশা চালাতেন।

স্থানীয়রা জানান, চার বছর আগে পরিবারের মতে সোহাগ তাদের বাড়ির পাশে বিয়ে করেন। বিয়ের চার বছরে তাদের কোনো সন্তান না হওয়ায় গত কয়েক মাস ধরে একে অপরকে দোষারোপ করে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল। এ নিয়ে বৃহস্পতিবারও তাদের মধ্যে ঝগড়া হয়। পরে দুপুরে ফাঁস দিয়ে সোহাগ আত্মহত্যা করেন।

Advertisement

লালমোহন থানার ওসি মো. মীর খায়রুল কবির বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!