ঢাকা,  বৃহস্পতিবার   ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

[ লাইফস্টাইল ]

ত্বকের যত্নে কমলার খোসার বাজিমাত!

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১১:৫২, ২৮ জানুয়ারি ২০২০
ত্বকের যত্নে কমলার খোসার বাজিমাত!
ছবি: সংগৃহীত

শীতে আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে ত্বকেও পরিবর্তন লক্ষ্য করা যায়। এ সময় ত্বক একটু বেশি শুষ্ক হয়ে যায়। তাই ত্বকের চাই একটু বাড়তি যত্ন। এসময় নানা প্রসাধনীর সাহায্য নিলেও তা হিতে বিপরীতই হতে বেশি দেখা যায়।

তবে এই সমস্যার সমাধান দিতে কমলার খোসাই যথেষ্ট। কমলার খোসায় রয়েছে অ্যান্টি-মাইক্রোবিয়াল, অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টি-ফাঙ্গাল উপাদান। যা ত্বকের জন্য খুবই উপকারী। এক্ষেত্রে কমলার খোসা রোদে শুকিয়ে গুঁড়া করে ব্যবহার করতে পারেন। এটি শীতে ত্বকের শুষ্কতা, ব্রণ ও ব্রণের দাগ দূর করা সহ সব সমস্যার সমাধান করবে নিমিষেই। চলুন তবে জেনে নেয়া যাক কীভাবে কমলার খোসা ত্বকের যত্নে ব্যবহার করবেন-

> রোদে পোড়া দাগ দূর করতে ২ টেবিল চামচ কমলার খোসা গুঁড়া, কয়েক ফোঁটা লেবুর রস, ১ টেবিল চামচ চন্দন গুঁড়া মিশিয়ে পেস্ট তৈরি করুন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন। এর ব্যবহারে খুব দ্রুতই ফলাফল পাবেন।

> কমলার খোসার সঙ্গে মসুরের ডাল বেটে ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এতে ত্বক উজ্জ্বল হবে।  

> ব্রণের সমস্যায় খুব ভালো কাজ করে কমলার খোসা। একটি কমলার খোসা ১ কাপ পানিতে সেদ্ধ করে সেই পানি দিয়ে মুখ ধুয়ে নিন। নিয়মিত এভাবে মুখ ধুলে উপকার পাবেন।

> ত্বকের কালচে দাগ দূর করতে  ১ টেবিল চামচ কমলার খোসা গুঁড়া, ১ টেবিল চামচ হলুদ ও ১ টেবিল চামচ মধু মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে লাগান। ১০ মিনিট পর গোলাপজল দিয়ে ত্বক ধুয়ে নিন।

> ত্বকের শুষ্কতা থেকে বাঁচতে ১ টেবিল চামচ টক দই, ১ টেবিল চামচ কমলার খোসার গুঁড়া মিশিয়ে ত্বকে লাগান। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ফলাফল নিজেই দেখতে পাবেন।

ডেইলি-বাংলাদেশ/এএ
লিংক সফলভাবে কপি হয়েছে!