এর আগে, বুধবার কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকের পর টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ করার সিদ্ধান্ত হয়।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন বলেন, শনিবার থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে। তবে এটি সাময়িক। যেহেতু মিয়ানমার সীমান্তে সংঘাতময় পরিস্থিতি চলমান। সব স্বাভাবিক হয়ে গেলে আবার এই পথে আবার জাহাজ চলতে পারবে।
.png)

তিনি আরো বলেন, পর্যটকরা চাইলে এখন কক্সবাজার-সেন্টমার্টিন ও চট্টগ্রাম-সেন্টমার্টিন নৌরুটে চলাচলকারী পর্যটকবাহী জাহাজে সেন্টমার্টিন ভ্রমণ করতে পারবেন। সেখানে ভ্রমণে কোনো নিষেধাজ্ঞা নেই। কিন্তু টেকনাফ-সেন্টমার্টিন নৌরুট যেহেতু একদম মিয়ানমার সীমান্ত লাগোয়া। তাই নিরাপত্তার জন্য আমরা এ নৌরুট বন্ধ করেছি।
এদিকে, সীমান্ত পরিস্থিতি গত বুধবার থেকে শুক্রবার বেলা ১২টা পর্যন্ত শান্ত ছিল। সীমান্তের ওপার থেকে এপারে কোনো বিস্ফোরণের শব্দ আসেনি। কিন্তু দুপুরের পর আবার অশান্ত হয়ে ওঠে সীমান্ত। মিয়ানমারের অভ্যন্তর থেকে মুহুর্মুহু গোলাগুলির ঘটনা ঘটেছে।
বিজিবির কক্সবাজার রিজিয়ন কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল আজিজ জানান, মিয়ানমারের অভ্যন্তরে দুপক্ষের সংঘর্ষ ও গোলাগুলি হচ্ছে। এর জেরে এপারে গুলি এসে পড়েছে।
প্রসঙ্গত, মিয়ানমার থেকে আসা গুলিতে আহত হয়েছেন পাঁচজন। এছাড়া নিহত হয়েছেন বাংলাদেশিসহ দুইজন।