ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ভ্রমণ ]

সিকিমে হোটেলবন্দি পর্যটকরা, আতঙ্কে কাটছে দিন

ভ্রমণ ডেস্ক
প্রকাশিত: ১১:৩৫, ৬ অক্টোবর ২০২৩
সিকিমে হোটেলবন্দি পর্যটকরা, আতঙ্কে কাটছে দিন
ছবি: সংগৃহীত

ভ্রমণের রোমাঞ্চ বদলে গেছে উদ্বেগ, উৎকণ্ঠা আর আতঙ্কে। বন্যায় বিপর্যস্ত সিকিমে বিভিন্ন হোটেলে একপ্রকার বন্দিই হয়ে আছেন পর্যটকরা। বেড়ানোর পরিকল্পনা বাদ দিয়ে কীভাবে বাড়ি ফিরবেন, সেই দুশ্চিন্তায় দিন কাটছে আটকে পড়া অনেক পর্যটকের।

বিকল্প রাস্তায় গাড়ি চলাচল শুরু হলেও নতুন করে বিপর্যয়ের আশঙ্কায় দুশ্চিন্তা যাচ্ছে না সিকিমে বেড়াতে যাওয়া পর্যটকদের।

এদিকে প্রাকৃতিক বিপর্যয়ে ভয়াল আকার নিয়েছে সিকিমের পরিস্থিতি। তিস্তার পানি বেড়ে যাওয়ায় পাহাড়ি পথের একাধিক জায়গায় ভাঙন দেখা দিয়েছে। পশ্চিমবঙ্গ ও সিকিমের সীমানায় ১০ নম্বর জাতীয় সড়কও ভেঙে গেছে। সবচেয়ে বেশি বিপর্যস্ত উত্তর সিকিম। আপাতত কোনো পর্যটককেই সেদিকে যেতে দেওয়া হচ্ছে না। 

Advertisement

সিকিম প্রশাসন সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গ থেকে সিকিমে গিয়ে প্রায় তিন হাজারেরও বেশি পর্যটক সেখানে আটকে পড়েছেন। কলকাতার একাধিক পরিবার পূজার আগে সিকিমে ঘুরতে গিয়েছিল।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!