বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টেকনাফ অঞ্চলের ট্রাফিক সুপারভাইজার জহির উদ্দিন ভূঁইয়া মঙ্গলবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিআইডব্লিউটিএ এর টেকনাফ অঞ্চলের ট্রাফিক সুপারভাইজার জহির উদ্দিন ভূঁইয়া বলেন, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত থাকায় বুধবার টেকনাফ-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে।
.png)
তবে দ্বীপে ভ্রমণে আসা বেশকিছু পর্যটক সেখানে রাতযাপন করছিলেন। তাদের আরো একরাত সেখানে থাকতে হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের নিয়ে আসা হবে।
টেকনাফের ইউএনও মো. আদনান চৌধুরী বলেন, বৈরী আবহাওয়ার ফলে সমুদ্র উত্তাল থাকায় বুধবার এ রুটে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে। ভ্রমণে আসা বেশকিছু পর্যটক দ্বীপে অবস্থান করছেন। তাদের খোঁজ খবর রাখা হচ্ছে। আবহাওয়া স্বাভাবিক হলে আবার জাহাজ চলাচল শুরু হবে।
মঙ্গলবার বারো আউলিয়া নামে একটি পর্যটকবাহী জাহাজে করে দ্বীপ ভ্রমণে যান ৪শর বেশি পর্যটক। একই দিন বিকালে ২শ’ পর্যটক দ্বীপ ছাড়লেও বাকি দুই শতাধিক সেখানে অবস্থান করছেন।
জাহাজ কর্তৃপক্ষ জানিয়েছে, গত বুধবার থেকে অনুমতি নিয়ে কক্সবাজার-টেকনাফ দমদমিয়া ঘাট থেকে বারো আউলিয়া নামে একটি জাহাজ এ নৌরুটে চলাচল শুরু হয়। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে দ্বিতীয়বারের মতো বুধবার জাহাজ চলাচল বন্ধ থাকবে।