ঢাকা,  শুক্রবার   ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

তিনটি করে গাছ লাগানোর অনুরোধ মেয়রের

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫০, ৩০ আগস্ট ২০১৯
তিনটি করে গাছ লাগানোর অনুরোধ মেয়রের
ডেইলি বাংলাদেশ

খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক নগরবাসীকে অন্তত তিনটি করে গাছ লাগানোর অনুরোধ করেছেন। এরমধ্যে রয়েছে একটি ফলজ, একটি বনজ ও একটি ঔষধি গাছ।  

শুক্রবার সকালে মহানগরীর শহীদ হাদিস পার্কে বৃক্ষরোপণ কর্মসূচি ২০১৯ উদযাপন অনুষ্ঠানে এ অনুরোধ করেন। এ অনুষ্ঠানের আয়োজন করে ‘ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম’।

মেয়র বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত শহরগুলোর মধ্যে খুলনা অন্যতম। খুলনা শহরে বসবাসকারী নগরিকদের প্রতিনিয়ত জলবায়ু পরিবর্তনের প্রভাবে উদ্ভুত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে হচ্ছে। জলবায়ু পরিবর্তনের এই ঝুঁকি প্রশমনের জন্য বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন সুন্দরবন পশ্চিম বন বিভাগের কর্মকর্তা বশির আল মামুন, কেসিসির সংরক্ষিত আসনের কাউন্সিলর কনিকা সাহা। সভাপতিত্ব করেন কেসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মাসুম বিলাহ। স্বাগত জানান ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের সিনিয়র আঞ্চলিক সমন্বয়কারী আবু মোজাফফর মাহমুদ ।

ডেইলি বাংলাদেশ/জেডএম

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!