[ দেশজুড়ে ]
টেকনাফে আলো-সি রিসোর্টে মরদেহ
ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কের পাশের একটি রিসোর্ট থেকে বুধবার সকালে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মো. আরিফুল ইসলাম মাসুদ পিরোজপুরের ব্রাহ্মণঘাঁটির আব্দুল মান্নান তালুকদারের ছেলে।
টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) এবিএমএস দোহা বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম আলো সি-রিসোর্টের কটেজের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে মরদেহটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহ সন্ধানের বিষয়ে পরিবারকে জানানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।
ডেইলি বাংলাদেশ/এমকেএ
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!