ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ লাইফস্টাইল ]

তারুণ্য ধরে রাখতে মধুর এই জাদুকরী প্যাকটি সম্পর্কে জানেন কি?

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৪:৩২, ২৬ সেপ্টেম্বর ২০১৯
তারুণ্য ধরে রাখতে মধুর এই জাদুকরী প্যাকটি সম্পর্কে জানেন কি?
ফাইল ছবি

ত্বকের যত্নে মধুর ব্যবহার কম বেশি আমরা সবাই করে থাকি। মধু ত্বকের যত্নে অনেক উপকারি। এটি ত্বক টানটান করে এবং দাগ ও বলি রেখা দূর করে। তবে এক্ষেত্রে মধুর একটি যাদুকরী প্যাক আছে, যা খুব দ্রুত ত্বকের সমস্যার সমাধান করে আপনার তারুণ্য ধরে রাখে।

চলুন তবে জেনে নেয়া নেয়া যাক প্যাকটি তৈরি ও ব্যবহার সম্পর্কে-

১ টেবিল চামচ মধু হালকা গরম করে নিন। এই গরম মধুর সঙ্গে একটি ডিমের কুসুম ভালো করে মেশান। এর সঙ্গে যোগ করুন মিহি করে গুঁড়ো করা ১ টেবিল চামচ ওটস। মিশ্রণটি বেশি ঘন হয়ে গেলে কাঁচা দুধ মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি সম্পূর্ণ মুখে ও চোখের আশেপাশে মেখে রাখুন ঠিক ১০ মিনিট। এর থেকে একটুও বেশী রাখবেন না।

১০ মিনিট পর প্রথমে উষ্ণ পানি ও পরে সাধারণ পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে তিনবার মাত্র এক মাস এই প্যাক ব্যবহারে দেখবেন ম্যাজিকের মত তারুণ্যে ভরে উঠেছে আপনার চেহারা।

ডেইলি বাংলাদেশ/এএ

ডেইলি-বাংলাদেশ/ডটকম
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!