ঢাকা,  বৃহস্পতিবার   ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

টাইগারদের বিপক্ষে প্রথম টেস্টে রোমাঞ্চিত আফগানরা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:৫৪, ৪ সেপ্টেম্বর ২০১৯
টাইগারদের বিপক্ষে প্রথম টেস্টে রোমাঞ্চিত আফগানরা
ছবি: সংগৃহীত

টেস্ট ক্রিকেটে প্রথমবারের মতো বাংলাদেশ ও আফগানিস্তান মুখোমুখি হচ্ছে একে ওপরের। চট্টগ্রাম টেস্টের আগে আফগান অধিনায়ক রশিদ খান বললেন, দারুণ লড়াই হবে।

৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে একমাত্র টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান।

আফগানরা এখন পর্যন্ত টেস্ট খেলেছে দুটি। গত বছর নিজেদের অভিষেক টেস্টে ভারতের কাছে দুই দিনেই হেরে যায় ইনিংস ব্যবধানে। এ বছরের মার্চে দ্বিতীয় টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে তুলে নেয় দারুণ এক জয়। 

কাল আবার টাইগারদের বিপক্ষে মাঠে নামছে আফগাররা। এ নিয়ে সংবাদ সম্মেলনে রশিদ খান বলেন, ‘টেস্ট খেলা সব সময়ই অনেক গর্বের। আমরা ভারত ও আয়ারল্যান্ডের বিপক্ষে খেলেছি, কখনোই আমরা প্রতিপক্ষ নিয়ে ভাবিনি। আমরা সব সময় খেলায় মনোযোগ দিয়েছি। এটা অন্যান্য ফরম্যাটের চেয়ে আলাদা। এটা পুরোপুরি ভিন্ন একটা ফরম্যাট। ম্যাচ নিয়ে আমরা সত্যিই রোমাঞ্চিত এবং আমরা আমাদের শতভাগ দেওয়ার চেষ্টা করব।’

ম্যাচটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলেই মনে করেন রশিদ খান, ‘আমরা পরস্পরকে জানি। বাংলাদেশ ও আমরা অনেক ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছি। আমরা ওদের ব্যাটসম্যান, বোলারদের সম্পর্কে জানি। ওরাও আমাদের সম্পর্কে জানে। এটা তাই দারুণ এক লড়াই হবে। আমরা আমাদের শতভাগ দেওয়ার চেষ্টা করব এবং ম্যাচ উপভোগ করব।’

তবে বাংলাদেশ যে তাদের চেয়ে এগিয়ে থাকবে, সেটা স্বীকার করেতিনি বলেন, ‘অবশ্যই বাংলাদেশ আমাদের চেয়ে অনেক এগিয়ে থাকবে। ওরা দেড়শর বেশি টেস্ট ম্যাচ খেলেছে। এই ফরম্যাটটা আমাদের জন্য নতুন। তবে অবশ্যই আমাদের প্রতিভা ও স্কিল আছে। আমাদের শুধু ইতিবাচক ক্রিকেট খেলা নিশ্চিত করতে হবে।’

বাংলাদেশকে এগিয়ে রাখলেও জয়ের জন্যই মাঠে নামতে চান রশিদ-নবীরা।
 
ডেইলি বাংলাদেশ/সালি
 

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!