ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

স্বামীর জিহ্বা কেটে ঝগড়ার ক্ষোভ মেটালেন স্ত্রী

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:০২, ৩১ মে ২০২০
স্বামীর জিহ্বা কেটে ঝগড়ার ক্ষোভ মেটালেন স্ত্রী
ফাইল ছবি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কামড় দিয়ে স্বামীর জিহ্বা কেটে ঝগড়ার ক্ষোভ মিটিয়েছেন এক স্ত্রী। চাঞ্চল্যকর ঘটনাটি শনিবার রাতে উপজেলার চর পলাশ গ্রামে ঘটে।

স্বামী মামুন মিয়াকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রায় ৭-৮ মাস আগে চর পলাশ গ্রামের শামসুদ্দিনের ছেলে মামুন মিয়ার সঙ্গে চন্ডিপাশা গ্রামের হাবিব মিয়ার মেয়ে নূপুরের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া লেগেই থাকতো। এর জেরে শনিবার রাতে স্ত্রী নূপুর প্রথমে স্বামীর অণ্ডকোষ চেপে ধরে। এ সময় স্বামী মামুন চিৎকার দিয়ে জিহ্বা বের করলে নূপুর জিহ্বায় কামড় দিয়ে কেটে ফেলে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

পাকুন্দিয়া থানা পুলিশ জানায়, এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!