[ বিনোদন ]
সুমীর নথ, ইমনের গিটার ও পাভেলের ড্রামসের নিলাম আজ
ব্যান্ড দল ‘চিরকুট’র সদস্যরা
করোনায় অসহায় মানুষের পাশে দাঁড়াতে ব্যতিক্রমী আয়োজন করছে দাতব্য সংস্থা ‘অকশন ফর অ্যাকশন’। তারা দেশের জনপ্রিয় তারকাদের প্রিয় জিনিস নিলামে তুলে অর্থ সংগ্রহ করছেন। সেই অর্থ তারকার পছন্দের প্রতিষ্ঠানে অনুদান হিসাবে দিচ্ছেন।
এবার নিলামে যুক্ত হচ্ছে দেশের জনপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’। বুধবার ‘অকশন ফর অ্যাকশন’ পেজে নিলামে উঠেছে ‘চিরকুট’ ব্যান্ডের ভোকাল সুমীর নথ, ইমনের গিটার ও পাভেলের ড্রামস কিট।
যার ভিত্তি মূল্য ধরা হয়েছে ৩ লাখ টাকা। নিলাম চলবে রাত ১১টা পর্যন্ত। নিলামে অংশ নিয়ে যেকেউ সর্বোচ্চ দাম হাঁকিয়ে ‘চিরকুট’র ব্যবহৃত এই জিনিসগুলো সংগ্রহ করতে পারবেন।
দাতব্য সংস্থা ‘অকশন ফর অ্যাকশন’র দায়িত্বে আছেন চিশতী ইকবাল, আরিফ আর হোসেন ও প্রীত রেজা। সংস্থাটির এরই মধ্যে সাকিব আল হাসানের প্রিয় ব্যাট, তাহসান খানের প্রথম অ্যালবামের ডেট টেপ ও ‘ঈর্ষা’ গানের হাতে লেখা লিরিক্স পৃষ্ঠা, হুমায়ুন ফরীদির চশমা নিলামে তুলেছে।
ডেইলি-বাংলাদেশ/এনএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!