[ দেশজুড়ে ]
স্টার জলসা দেখতে না দেয়ায় ফাঁস দিল স্কুলছাত্রী
ফাইল ছবি
নওগাঁর সাপাহারে স্টার জলসায় সিরিয়াল দেখতে না দেয়ায় নুশরাত জাহান টুনি নামে এক স্কুলছাত্রী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
সোমবার রাতে উপজেলা সদরের জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত নুসরাত একই গ্রামের আব্দুর রফিকের মেয়ে। সে অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।
সাপাহার থানার ওসি আব্দুল হাই নিউটন জানান, রাতে পড়ালেখা বাদ দিয়ে স্টার জলসায় সিরিয়াল দেখছিল নুসরাত। এ সময় বাবা তাকে বকাঝকা করে রিমোট কেড়ে নেন। এতে অভিমানে নিজ কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে।
ওসি আরো জানান, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!