ঢাকা,  বৃহস্পতিবার   ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সরিয়ে দেয়া হচ্ছে সিএ’র প্রধান নির্বাহীকে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:০৮, ১৫ জুন ২০২০
সরিয়ে দেয়া হচ্ছে সিএ’র প্রধান নির্বাহীকে
ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী কেভিন রবার্টস

ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী কেভিন রবার্টসকে তার দায়িত্ব থেকে সরিয়ে দিচ্ছে সে দেশের ক্রিকেট বোর্ড। করোনাভাইরাসের কারণে অস্ট্রেলিয়ায় বিভিন্ন ক্রীড়া ইভেন্টের প্রধান নির্বাহিদের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হচ্ছে। এছাড়াও রবার্র্টসের উপর ভরসা রাখতে পারছেন না সিএ’র বোর্ডের ডিরেক্টররা।  

স্থানীয় সিডনি মর্নিং হেরাল্ড পত্রিকায় প্রকাশিত এক রিপোর্টে এ কথা বলা হয়েছে। চলতি সপ্তাহেই রবার্টসকে সরিয়ে দেয়ার ঘোষণা আসতে পারে বলেও  রিপার্টে উল্লেখ করা হয়েছে।

করোনাভাইরাস শুরুর বেশ কিছুদিন পর অস্ট্রেলিয়ার শীর্ষ ক্রীড়া ব্যক্তিদের মধ্যে অনেককেই নিজ নিজ দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়। অস্ট্রেলিয়ার রাগবি লিগের নির্বাহী টড গ্রিনবার্গ এবং রাগবি অস্ট্রেলিয়ার নির্বাহী রায়েলেন ক্যাসেলকে সরিয়ে দেয়া হয়েছে। এবার তাদের সঙ্গী হতে চলেছেন রবার্টস।

Advertisement

২০১৮ সালের অক্টোবরে জেমস সাদারল্যান্ডের পরিবর্তে সিএ’র প্রধান নির্বাহি হন রবার্টস। ১৭ বছর সিএ’র প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করেন সাদারল্যান্ড।

কিন্তু সাদারল্যান্ডের মত দীর্ঘদিন সিএর দায়িত্ব পালন করার সৌভাগ্য হচ্ছে না ৪৭ বছর বয়সী রবার্টসের। ২০ মাস মাথায় সিএ’র প্রধান নির্বাহির দায়িত্ব থেকে সরে যেতে হবে তাকে।

এ বছরের শেষ পর্যন্ত রবার্টসের সঙ্গে বোর্ডের চুক্তি রয়েছে। চুক্তি শেষ হবার আগেই বিদায় নিতে হবে রবার্টসকে।

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!