ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
ফেডারেশন কাপ 

ব্রাদার্সকে হারিয়ে শুভসূচনা কিংসের 

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৪১, ৩ ডিসেম্বর ২০২৪
ব্রাদার্সকে হারিয়ে শুভসূচনা কিংসের 
ফটো- সংগৃহীত

মাঠের সংস্কার কাজ শেষ না হওয়া সত্ত্বেও কুমিল্লার শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে গড়াল ফেডারেশন কাপের ২০২৪-২৫ মৌসুমের উদ্বোধনী দিনের খেলা। ব্রাদার্স ইউনিয়নকে একমাত্র গোলে হারিয়ে শুভসূচনা পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে শুরু হওয়া ‘এ’ গ্রুপের ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। গুরুতর চোটে পড়ায় বসুন্ধরার ফরোয়ার্ড রাকিব হোসেন মাঠ ছাড়েন। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ম্যাচের ৬৯ মিনিটে ভাঙে ডেডলক। বাঁ-প্রান্ত থেকে আক্রমণে ওঠা অধিনায়ক মিগুয়েল দামাসেনোর ক্রসে বল নেন। ডি বক্সের সামনে থাকা শেখ মোরসালিন এক ডিফেন্ডারকে পরাস্ত করে ডান পায়ে তা তপু বর্মণের দিকে বাড়ান। তপু হেডে বল জালে জড়াতে মোটেও ভুল করেননি। তার এই নিশানাভেদেই নির্ধারিত হয়ে যায় ম্যাচের ফল।

Advertisement

এদিকে, ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম  ‘এ’ গ্রুপের আরেক খেলায় গোলশূন্য ড্র করেছে পুলিশ ও ফর্টিজ।

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!