ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ভিনিসিয়ুসের সঙ্গে এমবাপ্পের স্থান অদলবদলে সফল রিয়াল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:১৮, ২৫ নভেম্বর ২০২৪
ভিনিসিয়ুসের সঙ্গে এমবাপ্পের স্থান অদলবদলে সফল রিয়াল
ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে কিলিয়ান এমবাপ্পে গোল করার পর উদযাপন করেন

ফর্মহীনতার বৃত্ত ভেঙে জ্বলে উঠলেন কিলিয়ান এমবাপ্পে। সতীর্থ ভিনিসিয়ুস জুনিয়রের বাড়িয়ে দেওয়া বলে গোলের দেখাও পেলেন। লেগানেসের বিপক্ষে ৩-০ গোলের জয়ের টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে এনেছে রিয়াল মাদ্রিদ।

বুটার্কে বুধবার রাতে ম্যাচের আগে ফরোয়ার্ড লাইনে কৌশলগত পরিবর্তন আনেন কার্লো আনচেলত্তি। এমবাপ্পেকে বাঁ-প্রান্ত ও ভিনিসিয়ুসকে ডানপ্রান্ত দিয়ে খেলানোর ছক কষেছিলেন রিয়াল কোচ। দুজনের জায়গা অদলবদলের পরিকল্পনা দেখেছে সফলতার মুখ।

৪৩ মিনিটে কৌশলগত পরিবর্তনের ফল হাতেনাতে পাওয়া যায়। ভিনিসিয়ুসের অ্যাসিস্টে ডানপায়ের শটে ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার বল জালে জড়ান। চার ম্যাচ পর তিনি গোলের দেখা পেলেন।

Advertisement

আর্দা গুলারে সেট পিস থেকে নেয়া শটে বল নিয়ে ডান পায়ের দূরপাল্লার শটে ৬৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফেদেরিকো ভালভার্দে। কর্নার কিকে উড়ে আসা বলে ৮৫ মিনিটে হেডে লক্ষ্যভেদ করেন জুড বেলিংহ্যাম।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘শুরু থেকে শেষ পর্যন্ত দলের ভালো একটা খেলা ছিল। দল শক্ত অবস্থান ধরে রেখে মনযোগী ছিল। আমরা এমবাপ্পেকে রেখে ফরোয়ার্ডদের অবস্থান কিছুটা পরিবর্তন করেছি এবং সে ভালো করেছে। ভেতরের দিক থেকে ভিনিসিয়ুসও ভালো করেছে। আমরা গোলের সূচনা করেছিলাম, তারপর দল ভালোভাবে খেলা নিয়ন্ত্রণ করেছিল।’ 

ফরোয়ার্ড লাইনে পরিবর্তন নিয়ে তার ভাষ্য, ‘আমি মনে করি এমবাপ্পে বাঁদিকে খেলতে বেশি অভ্যস্ত। আজ দলের জন্য এবং তার জন্যও এটা সেরা সময় ছিল। ভিনিসিয়ুসের চেয়ে সতেজ ছিল এমবাপ্পে। ভিনির কাছ থেকে দুর্দান্ত সহায়তার পরে সে ভালো গোল করেছিল। ধীরে ধীরে দুজনের উন্নতি হচ্ছে।’ 

এ জয়ের ফলে ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে লা লিগার টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে রিয়াল। এক ম্যাচ বেশি খেলা বার্সেলোনা ৩৪ পয়েন্ট পেয়ে টেবিল টপার।

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!