ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ফ্রান্সে সমালোচনার সম্মুখীন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:১৩, ৮ অক্টোবর ২০২৪
ফ্রান্সে সমালোচনার সম্মুখীন এমবাপ্পে
কিলিয়ান এমবাপ্পে

উয়েফা নেশন্স লিগে ফ্রান্সের জার্সিতে খেলা এড়িয়ে যাওয়ার জন্য নিজ দেশ ফ্রান্সে সমালোচনার সম্মুখীন হচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের হয়ে খেলার জন্য উন্মুক্ত থাকার জন্য তিনি লেস ব্লুসদের হয়ে ইসরাইল ও বেলজিয়ামের বিপক্ষে খেলবেন না।

গত মাসে বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড পেশির চোটে পড়লেও পেয়েছিলেন কিন্তু বুধবার চ্যাম্পিয়ন্স লিগের খেলায় ফিরেছিলেন। পরদিন বৃহস্পতিবার দিদিয়ের দেশম তার ঘোষিত স্কোয়াডে এমবাপ্পেকে বাদ দেন। কারণ হিসেবে তিনি ২৫ বর্ষী ফুতবলারের প্রস্তুতির অভাব ছিল ও খুব কম ম্যাচ খেলার যুক্তি তুলে ধরেন। লা লিগার ম্যাচে শনিবার ভিয়ারিয়ালের বিপক্ষে শুরুর একাদশে ছিলেন ফ্রেঞ্চ তারকা। যদিও ৭১ মিনিটের তাকে বেঞ্চে বসানো হয়। 

ফ্রান্সের সাবেক ফুটবলার আন্তর্জাতিক ম্যাক্সিম বসিস সোমবার ফরাসি ক্রীড়া দৈনিক লে'কিপকে দেওয়া সাক্ষাৎকারে এমবাপ্পের সমালোচনায় মুখর হন। তিনি বলেন, আপনি আহত থাকলে আপনার ক্লাবের হয়ে খেলবেন না এবং আপনাকে জাতীয় দলে ডাকা হবে না। কিন্তু আপনি যখন চ্যাম্পিয়ন্স লিগে বেঞ্চ থেকে মাঠে নামেন এবং একটি লিগ ম্যাচে শুরু থেকে থাকেন, তখন এটি বিষয়গুলিকে অস্পষ্ট করে তোলে। তিনি একজন বিশেষ খেলোয়াড়। আমরা জানি, মিশেল প্লাতিনির সঙ্গে কী ঘটেছিল। যখন তিনি আহত হয়েছিলেন, তখনো আমরা তাকে চেয়েছিলাম।

Advertisement

আন্তর্জাতিক ফুটবল থেকে সদ্য অবসর নেয়া আন্তোনিও গ্রিজম্যান ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত ফ্রান্সের হয়ে রেকর্ড টানা ৮৪ ম্যাচ খেলেছিলেন। জাতীয় দলের প্রতি অ্যাথলেটিকো মাদ্রিদ ফরোয়ার্ডের নিবেদন নিয়ে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ ছিল না। গ্রিজম্যানের কাছ থেকে অধিনায়কত্বের আর্মব্যান্ড পাওয়া এমবাপ্পেরকে নিয়ে পরিস্থিতি তাই জটিল হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ অধিনায়ক হিসেবে ফ্রান্সের জার্সিতে তার নিবেদন নিয়ে উঠছে প্রশ্ন।

ফ্রান্স ফুটবল দলের প্রধান সমর্থক গোষ্ঠী ইররেসিস্টিবলস ফ্রাঙ্কাইসের মুখপাত্র ফ্যাবিয়েন বনেট লে'কিপকে বলেন, অধিনায়ক হিসাবে এমবাপ্পেকে অবশ্যই ভক্তদের জন্য একটি উদাহরণ হতে হবে। কিন্তু তিনি এমনটা ছিলেন না। এতেই প্রমাণিত হয়, চলে যাওয়া আন্তোনিও গ্রিজম্যান প্রকৃত অধিনায়ক। 

নেশন্স লিগের গ্রুপ এ-তে ফ্রান্স আগামী বৃহস্পতিবার বুদাপেস্টে ইসরায়েলের মুখোমুখি হবে। সোমবার বেলজিয়ামের সঙ্গে তারা ব্রাসেলসে খেলবে। 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!