ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ওয়ানডে সিরিজে খেলবেন না মুশফিক

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:১২, ২৩ নভেম্বর ২০২৪
ওয়ানডে সিরিজে খেলবেন না মুশফিক
মুশফিকুর রহিম

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে উইকেটরক্ষকের দায়িত্ব পালনকালে বাঁহাতের আঙুলে চোট পান মুশফিকুর রহিম। আঙুলের প্রাথমিক শুশ্রূষার পর ব্যাটিংয়ে নামেন। ব্যথা কমার জন্য সময় নিচ্ছিলেন। সেজন্য তিনি সাত নম্বরে ক্রিজে নামেন। পরে তিনি সিরিজ থেকে ছিটকে যান।

বাঁ-হাতের আঙুলের চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও তিনি খেলছেন না। এবার তাকে নিয়ে জানা গেল, আরো বড় দুঃসংবাদ। ওয়ানডে সিরিজেও তাকে ছাড়াই মাঠে নামবে টাইগাররা।

ক্রিকেট বিষয়ক একটি ওয়েবসাইকে গত ৮ নভেম্বর জাতীয় দলের এক নির্বাচক জানিয়েছিলেন, ক্যারিবীয়দের বিপক্ষে ৩৭ বর্ষী ক্রিকেটারের ওয়ানডে সিরিজ খেলাটা তার সুস্থ হয়ে ওঠার উপর নির্ভর করবে।

Advertisement

নির্বাচকের ভাষ্য ছিল, ‘মুশফিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে না। তার সেরে উঠতে এক মাস বা তার বেশি লাগবে। সেই সফরে ওয়ানডেতে খেলবে কিনা, এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। হাতে সময় আছে।’

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!