ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

প্রথম বাংলাদেশি হিসেবে মুশফিকের কীর্তি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩০, ২২ অক্টোবর ২০২৪
প্রথম বাংলাদেশি হিসেবে মুশফিকের কীর্তি
মুশফিকুর রহিম

বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে ৬ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন মুশফিকুর রহিম। মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি এ কীর্তি গড়েন।

ক্যারিয়ারের ৯৩তম টেস্টে এই নজির গড়েছেন মুশফিক। সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৫,১৩৪ রানের মালিক তামিম ইকবাল।

মিরপুর টেস্ট শুরুর আগে এই মাইলফলকে পা দিতে মুশফিকের দরকার ছিল ৩৯ রান। প্রথম ইনিংসে ব্যক্তিগত ১১ রানে কাগিসো রাবাদার বলে বোল্ড হন। তবে দ্বিতীয় ইনিংসে ৩১ রানে অপরাজিত আছেন। 

Advertisement

 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!