ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন মুশফিক 

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৫৪, ৮ নভেম্বর ২০২৪
টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন মুশফিক 
মুশফিকুর রহিম

বাঁ-হাতের আঙুলের চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে মুশফিকুর রহিমের আর খেলতে না পারার খবর আগেই জানা গিয়েছিল। এবার তাকে নিয়ে জানা গেল, আরো বড় দুঃসংবাদ। চলতি মাসের ২২ তারিখ থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজেও তিনি থাকছেন।  

ক্রিকেট বিষয়ক একটি ওয়েবসাইকে শুক্রবার (৮ নভেম্বর) জাতীয় দলের এক নির্বাচক বিষয়টি নিশ্চিত করেন। ক্যারিবীয়দের বিপক্ষে ৩৭ বর্ষী ক্রিকেটারের ওয়ানডে সিরিজ খেলাটা তার সুস্থ হয়ে ওঠার উপর নির্ভর করবে।

নির্বাচকের ভাষ্য, ‘মুশফিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে না। তার সেরে উঠতে এক মাস বা তার বেশি লাগবে। সেই সফরে ওয়ানডেতে খেলবে কিনা, এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। হাতে সময় আছে।’

Advertisement

সিরিজের প্রথম ওয়ানডেতে উইকেটরক্ষকের দায়িত্ব পালনকালে বাঁহাতের আঙুলে চোট পান মুশফিক। আঙুলের প্রাথমিক শুশ্রূষার পর ব্যাটিংয়ে নামেন। ব্যথা কমার জন্য সময় নিচ্ছিলেন। সেজন্য তিনি সাত নম্বরে ক্রিজে নামেন।

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!