ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচের জন্য ব্রাজিল দলে পরিবর্তন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:০২, ১০ নভেম্বর ২০২৪
বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচের জন্য ব্রাজিল দলে পরিবর্তন
ফাইল ছবি

চলতি মাসে ফিফা বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। যেখানে ডাক পেলেও ইনজুরির কারণে ছিটকে গেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ডিফেন্ডার এডার মিলিতাও এবং ফরোয়ার্ড রদ্রিগো। তাদের জায়গায় নতুন দুজনকে ডেকেছেন সেলেসাওদের কোচ।

মিলিতাও এ মৌসুমে আর খেলতে পারবেন না। এসিএল ইনজুরির কারণে তাকে প্রায় ৯ মাস পুনর্বাসনে কাটাতে হবে। আর রদ্রিগো পেশির চোটের কারণে অন্তত এক মাস মাঠের বাইরে থাকবেন।

মিলিতাও ও রদ্রিগোর জায়গায় ব্রাজিল দলে ডাক পেয়েছেন আর্সেনালের উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেল্লি এবং ফ্ল্যামেঙ্গোর ডিফেন্ডার লিওনার্দো অর্টিজ। 

Advertisement

মার্টিনেল্লি এর আগে ব্রাজিলের হয়ে ১৪ ম্যাচ খেললেও ২৮ বছর বয়সি অর্টিজের জন্য এটি হবে জাতীয় দলে প্রথমবারের মতো খেলার সুযোগ। ২৮ বছর বয়সি অর্টিজ প্রথমবার ব্রাজিল দলে ডাক পেয়েছিলেন ২০২১ কোপা আমেরিকার মাঝপথে।

আগামী ১৪ নভেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে এবং ১৯ নভেম্বর উরুগুয়ের বিপক্ষে ম্যাচে ব্রাজিল এই দুই নতুন মুখকে নিয়ে মাঠে নামবে।

২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে এখন পর্যন্ত ব্রাজিল ১০ ম্যাচের মধ্যে পাঁচটি জয় ও একটি ড্র নিয়ে পয়েন্ট তালিকায় চতুর্থ অবস্থানে আছে।

ব্রাজিলের ২৩ সদস্যের স্কোয়াড
গোলরক্ষক: বেন্তো, এডারসন, ওয়েভারটন।
রক্ষণভাগ: দানিলো, ভ্যান্ডারসন, অ্যাবনের, গুইলার্মো আরানা, লিওনার্দো অর্টিজ, গাব্রিয়েল মাগলায়েস, মারকুইনোস, মুরিলো।
মাঝমাঠ: আন্দ্রে, ব্রুনো গুইমারেস, গারসন, লুকাস পাকুয়েতা, আন্দ্রেস পেরেইরা।
আক্রমণভাগ: এস্তাভিও, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, লুইস হেনরিক, স্যাভিনিও, ভিনিসিয়ুস জুনিয়র, ইগর জেসুস, রাফিনহা।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!