প্রথম ম্যাচে নাহিদ-নাসুম না থাকায় ১৩ জনের মধ্য থেকেই একাদশ নির্বাচন করতে হয়েছে টিম ম্যানেজমেন্টকে। দ্বিতীয় ম্যাচে অবশ্য সবাইকে বিবেচনায় নিয়েই দল নির্বাচন করতে পারবে ম্যানেজমেন্ট।
আফগানদের বিপক্ষে এই সিরিজে বাংলাদেশ দল জেনুইন বোলার নিয়েছে কেবল ৭ জন। নাহিদ নাসুম না থাকায় একাদশে অবধারিতভাবে জায়গা পান মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজ। শারজার স্পিন বান্ধব উইকেটে আফগানিস্তান ৪ স্পিনার নিয়ে একাদশ সাজালেও ৩ পেসার নিয়ে একাদশ সাজায় বাংলাদেশ।
.png)
অবশ্য এই ম্যাচে পেসাররাই আলো কেড়েছেন। স্পেশালিস্ট স্পিনার ২ জন থাকলেও কেউই উইকেট পাননি। মুস্তাফিজ ও তাসকিন চারটি করে মোট ৮ উইকেট নিয়েছেন। একটি উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম।
নাসুম দলে যোগ দিলে দ্বিতীয় ম্যাচের একাদশে বাড়তে পারে একজন স্পিনার। পেসাররা যেভাবে পারফর্ম করায় দ্বিতীয় ম্যাচে হয়তো সুযোগ মিলবে না নাহিদের।
এদিকে, বোলাররা ভালো করলেও ব্যাটিং ব্যর্থতায় আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। আফগানদের দেওয়া ২৩৬ রানের টার্গেটে ব্যট করতে নেমে টাইগাররা গুটিয়ে যায় মাত্র ১৪৩ রানে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৪৭, ওপেনার সৌম্য সরকার ৩৩ ও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ করেন ২৮ রান। আফগান স্পিনার গজনফর একাই নেন ৬টি উইকেট। ৯২ রানের ব্যবধানে বড় জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে আফগানরা।