ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ভিসা জটিলতায় আটকা নাসুম-রানা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩৩, ৪ নভেম্বর ২০২৪
ভিসা জটিলতায় আটকা নাসুম-রানা
নাসুম আহমেদ (বামে) ও নাহিদ রানা। ফটো: ডেইলি বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে ১৩ জন ক্রিকেটার সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন। তবে ভিসা জটিলতায় দেশ ছাড়তে পারেননি পেসার নাহিদ রানা এবং স্পিনার নাসুম আহমেদ। 

তিন ম্যাচ ওয়ানডে সিরিজে অংশ নিতে দুই ধাপে দেশ ছেড়েছে নাজমুল হোসেন শান্তর দল। ভিসা জটিলতার জন্য দুই ক্রিকেটারের যেতে না পারা নিয়ে জানা গেছে সর্বশেষ তথ্য।  এ প্রসঙ্গে নাহিদ রানা জানিয়েছেন আজই (৪ নভেম্বর) ভিসা কার্যক্রম সম্পন্ন হয়ে যাবে। এরপরই তারা আবর আমিরাতের পথে উড়াল দেবেন। 

নতুন মুখ হিসেবে ওয়ানডে দলে ডাক পেয়েছেন নাহিদ রানা। সাদা পোশাকে অভিষেকের পর থেকে বল হাতে চমক দেখাচ্ছেন তিনি। গতির ঝড় তুলে ৫ টেস্টে চাপাই পেসার নিয়েছেন ১৪ উইকেট। প্রায় এক বছর পর ডাক পেয়েছেন নাসুম আহমেদ। গত বছরের নভেম্বরে শেষবার ওয়ানডে জার্সি গায়ে চাপিয়েছিলেন।

Advertisement

আগামী বুধবার (৬ নভেম্বর) শারজায় আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। একই ভেন্যুতে ৯ নভেম্বর (শনিবার) দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ১১ নভেম্বর। সবগুলো ম্যাচই মাঠে গড়াবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

বাংলাদেশ স্কোয়াড: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।
 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!