বাঁ-হাঁটুর এসিএল (অ্যান্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট) ইনজুরিতে পড়ে সম্প্রতি ৩৬৯ দিন পর ফুটবলে ফিরেছিলেন ব্রাজিলিয়ান ওয়ান্ডার বয়। আল-হিলাল ফরোয়ার্ড গত সোমবার পেশির চোট নিয়ে মাঠ থেকে বেরিয়ে যাওয়ায় আবারো সকলের মাঝে তার ছিটকে যাওয়া নিয়ে ছিল আশঙ্কা।
সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমার নিজের চোট নিয়ে সবাইকে অবহিত করার জন্য পোস্ট দিয়েছেন। ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আশা করি খুব বেশি গুরুতর কিছু হয়নি। এক বছর খেলার বাইরে থাকার পর (খেলায় ফিরলে) এমনটা হওয়া স্বাভাবিক। ডাক্তাররা আমাকে আগেই সতর্ক করেছিলেন। তাই আমাকে সতর্ক থাকতে হবে এবং আরো অনেক মিনিট খেলতে হবে।’
.png)
গত বছর আগস্টে সৌদি ক্লাবটি আল হিলালে যোগ দেন নেইমার। ক্লাবটির হয়ে ৫ ম্যাচ খেলার পর চোটে পড়েন। সৌদি প্রো লিগে এখনো তার নিবন্ধিত হয়নি। আগামী জানুয়ারির আগে নিবন্ধনের সুযোগ না থাকায় আপাতত সৌদি প্রো লিগের ম্যাচে তাকে দেখা যাবে না।
তবে এএফসি চ্যাম্পিয়নস লিগে নিবন্ধিত হওয়ায় এই আসরে খেলতে পারবেন। ফিট থাকা সাপেক্ষে আগামী ২৬ নভেম্বর টুর্নামেন্টটিতে তিনি আল-সাদের বিপক্ষে খেলবেন।