ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

যমজ কন্যার বাবা হলেন ক্রিকেটার আফিফ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:৩০, ২৬ অক্টোবর ২০২৪
যমজ কন্যার বাবা হলেন ক্রিকেটার আফিফ
আফিফ হোসেন ও তার স্ত্রী- ফাইল ফটো

যমজ কন্যা সন্তানের বাবা হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের এ সুখবর দিয়েছেন তিনি নিজেই।

নিজের ফেসবুক পোস্টে আফিফ লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, সর্বশক্তিমান আল্লাহর রহমতে আমরা দুটি সুন্দর কন্যা সন্তান পেয়ে ধন্য হয়েছি! আমাদের হৃদয় কৃতজ্ঞতা এবং আনন্দে পূর্ণ হয়েছে।’

তিনি আরো লেখেন ‘আমরা আমাদের যমজ সন্তানকে পৃথিবীতে স্বাগত জানাই। এই নতুন অধ্যায়টি শুরু করার পথে আমাদের পরিবারকে আপনাদের প্রার্থনায় রাখুন। পৃথিবীতে স্বাগতম, ছোটরা!’

Advertisement

চলতি বছর বাংলাদেশ দলের হয়ে মাঠে নামতে পারেননি আফিফ। সবশেষ নিউজিল্যান্ড সিরিজে খেলেছেন গেল বছরের শেষদিকে। এরপর থেকেই মাঠের বাইরে আছেন এ অলরাউন্ডার।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!