রোববার দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে এ তথ্য জানান।
বিবৃতিতে দাতুক জাকারিয়া শাবান জানান, কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিতে সিন্ডিকেটটি বিভিন্ন কৌশল অবলম্বন করে সবাইকে ক্রিকেটারের পোশাক পরিয়ে মালয়েশিয়ায় অনুপ্রবেশ করায় এবং তাদের জন্য রাজধানীতে হোটেলও বরাদ্দ করে। একই সঙ্গে সিন্ডিকেটটি কর্তৃপক্ষকে দেখানোর জন্য বাংলাদেশে ফেরার জন্য টিকিটও বুক করে।
.png)
বিশেষ অভিযান চালিয়ে ১৮ কপি বাংলাদেশি পাসপোর্ট, নগদ ৯৯০ রিঙ্গিত ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের আমন্ত্রণপত্র জব্দ করা হয়।
ধারণা করা হচ্ছে, সিন্ডিকেটটি গত ৪ মাস ধরে প্রত্যেক বাংলাদেশি শ্রমিকের মালয়েশিয়ার প্রবেশের জন্য দুই থেকে পাঁচ হাজার রিঙ্গিত আদায় করছিল।
আটক সব বাংলাদেশিকে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এর ধারা ৬(৩), ধারা ১৫(৪), ধারা ৫৬(১)(১) এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর ৩৯(বি) ধারায় অপরাধ সংঘটনের সন্দেহে অধিকতর তদন্তের জন্য লেংগেং ইমিগ্রেশন ডিপোতে বলেও মালয়েশিয়ার অভিবাসন বিভাগের বিবৃতিতে জানানো হয়।