ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিপিএলে যে দলের কোচিংয়ে সুজন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১:৫৩, ২৩ অক্টোবর ২০২৪
বিপিএলে যে দলের কোচিংয়ে সুজন
খালেদ মাহমুদ সুজন

বিসিবির পরিচালকের পদ থেকে পদত্যাগের পর খালেদ মাহমুদ সুজনের নামের পাশে এখন শুধু কোচ পরিচয়টাই রয়েছে। বিপিএলের আগামী আসরে তিনি একটি দলে কোচিংয়ের দায়িত্ব পেয়েছেন।

এবারের আসরের নতুন ফ্র্যাঞ্চাইজির অধীনে খেলবে ঢাকা ক্যাপিটালস। দলটি এবার হেড কোচ হিসেবে সুজনকে নিয়োগ দিয়েছে। বুধবার (২৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে তার সঙ্গে সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা।

দলটি পোস্টে লিখেছে, ‘ঢাকা ক্যাপিটালসে স্বাগতম, খালেদ মাহমুদ সুজন! পূর্বে বাংলাদেশ দলের হয়ে ক্রিকেটার, অধিনায়ক, টিম ম্যানেজার ও হেড কোচ পদে থেকে দায়িত্ব পালন করেছেন, কোচ হিসেবে জিতেছেন বিপিএল। ঢাকা ক্যাপিটালসও তার হাত ধরে বিপিএল ট্রফি ছোঁয়া এবং অনেক দূর এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখে। অভিনন্দন, কোচ।’

Advertisement

মিডিয়াম পেস বোলার এবং মিডল অর্ডারের ব্যাটসম্যান হিসেবে বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে খেলেছেন সুজন। ১৯৯৮ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ জাতীয় দলে খেলেছেন।

২০০৩ থেকে ২০০৪ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের নেতৃত্বও দিয়েছেন সুজন। ২০১৮ সালে ত্রিদেশীয় সিরিজের আগে তিনি জাতীয় দলের প্রযুক্তি পরিচালক হিসেবে কাজ শুরু করেন।

সুজন গেম ডেভেলপমেন্ট কমিটির প্রধানও ছিলেন। এছাড়াও কাজ করেছেন নানা গুরুত্বপূর্ণ ভূমিকায়। ক্রিকেট অপারেশন্স কমিটির সহ-সভাপতি, টিম ডিরেক্টর, অন্তর্বর্তীকালীন কোচ এমনকি টিম ম্যানেজারের দায়িত্বও পালন করেছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!