মাধবরাও সিন্ধি স্টেডিয়ামে রোববার প্রথমে ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে ১২৭ রানে অল আউট হয় বাংলাদেশ। রান তাড়া করতে নেমে মাত্র ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় ভারত। বল বাকি ছিল ৪৯টি। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিকরা।
আগে ব্যাটিংয়ে নামা সফরকারীরা অলআউট হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বরেকর্ডের পাতায় নিজেদের নাম লেখায় ভারত। টি-২০ ফরম্যাটে দলটি এ পর্যন্ত মোট ৪২বার প্রতিপক্ষকে অলআউট করেছে। পাকিস্তানেরও সমান ৪২ বার প্রতিপক্ষকে অলআউটের এই কীর্তি রয়েছে।
.png)
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। তারা প্রতিপক্ষকে অলআউট করেছে ৪০ বার। তৃতীয় স্থানে থাকা দলটির টেস্ট ও ওয়ানডে স্ট্যাটাস নেই। আফ্রিকার দেশ উগান্ডা মোট ৩৫বার প্রতিপক্ষকে অলআউট করেছে। চার নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজ প্রতিপক্ষকে ৩২ বার অলআউট করেছে।