ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিশ্বকাপের ধারাভাষ্যে বিতর্কিত মন্তব্যে তোপের মুখে মাঞ্জরেকার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:০৫, ৫ অক্টোবর ২০২৪
বিশ্বকাপের ধারাভাষ্যে বিতর্কিত মন্তব্যে তোপের মুখে মাঞ্জরেকার
সঞ্জয় মাঞ্জরেকার

নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের ইনিংসের ১১তম ওভারে ঘটে বিতর্কিত সেই ঘটনা। এ সময় ক্যামেরায় টিম ইন্ডিয়ার নারী ক্রিকেট দলের ফিল্ডিং কোচ মানিশ বালিকে নিয়ে বেফাঁস মন্তব্য করে বসেন ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার। এরপর থেলেই ওঠে সমালোচনার ঝড়।

খেলা চলাকালীন ক্যামেরায় টিম ইন্ডিয়ার নারী ক্রিকেট দলের প্রধান কোচ অমল মজুমদারকে দেখানো হয়। তার পরিচয় তুলে ধরে মাঞ্জরেকার বলেন, ‘অমল মজুমদারকে খুশিই মনে হচ্ছে। দলের জন্য এটা ভালো। তারা কোচকে দেখে (ইতিবাচক) প্রতিক্রিয়া দেখাতে পারবে। তার পাশে আছেন আবিষ্কার সালবি, সহকারী কোচ।’

এ সময় মাঞ্জরেকারের সহ–ধারাভাষ্যকার ক্যামেরার ফ্রেমে থাকা তৃতীয়জনকে ইঙ্গিত করে বলেন, ‘এবং তাঁর ডান পাশে মানিশ বালি। সাবেক পাঞ্জাব ক্রিকেটার এবং এই মুহূর্তে দলের ফিল্ডিং কোচ।’ মাঞ্জরেকার তখন বলেন, ‘দুঃখিত। আমি তাঁকে চিনি না। উত্তরের খেলোয়াড়দের দিকে আমি বেশি একটা মনোযোগ দিই না।’

Advertisement

কিছুক্ষণের মধ্যেই তার এই মন্তব্য ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায় ৷ মাঞ্জরেকারের প্রাদেশিক মন্তব্য় নিয়ে সোশাল মিডিয়ায় কড়া সমালোচনা হয় ৷ সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক ক্রিকেটারের এমন কথায় অনেকেই নিন্দায় সরব হন ৷ কেউ আইসিসিকে মেনশন করে লেখেন, এরকম বর্ণবিদ্বেষ থাকা মানসিকতার ব্যক্তি ধারাভাষ্য প্যানেলে কীভাবে জায়গা পায়? আরেকজন লিখেছেন, মর্মান্তিক ৷ এখনই উনাকে বহিষ্কার করা উচিৎ ৷

অতীতে হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজাকে নিয়ে তার করা মন্তব্যও নতুন করে সামনে এনেছেন। সমালোচকদের মতে, মাঞ্জরেকারের সাম্প্রতিক মন্তব্যে ভারতীয় ক্রিকেটের মুম্বাইকেন্দ্রিক পক্ষপাতিত্ব ফুটে উঠেছে।

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!