ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এক নজরে দেখে নিন নারী টি-২০ বিশ্বকাপের পরিবর্তিত সময়সূচি   

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৪৫, ২৭ আগস্ট ২০২৪
এক নজরে দেখে নিন নারী টি-২০ বিশ্বকাপের পরিবর্তিত সময়সূচি   
টি-২০ নারী বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

বাংলাদেশের মাটিতে ১০ বছর পর নারী টি-২০ বিশ্বকাপ আয়োজনের কথা ছিল। ক্ষমতার পালাবদলে দেশটির রাজনৈতিক অবস্থা স্থিতিশীল না হওয়ায় পাল্টেছে ভেন্যু। সংযুক্ত আরব আমিরাতে গড়াবে এবারের টুর্নামেন্ট। ভেন্যু বদলে যাওয়ায় বিশ্ব আসরের পরিবর্তিত সূচি প্রকাশ করেছে আইসিসি।

১০ দলের অংশগ্রহণে মোট ২৩ ম্যাচ হবে। টুর্নামেন্ট শুরু ও শেষের তারিখে কোনো পরিবর্তন আসেনি। ১৭ দিনের আয়োজনের উদ্বোধনী ম্যাচ ৩ অক্টোবর, ফাইনাল ২০ অক্টোবর। দুবাই ও শারজাহতে হবে সব ম্যাচ। 

দুবাই ও শারজাহতে ১৭ এবং ১৮ অক্টোবর হবে সেমিফাইনাল। শেষ চারের লড়াইয়ে ভারতের জন্য ভেন্যু নির্ধারণ করে রেখেছে আইসিসি। ‘এ’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন কিংবা রানার্সআপ যে অবস্থানে থেকেই টিম ইন্ডিয়া সেমিতে উঠুক, তারা দুবাইয়ে ১৭ অক্টোবর ম্যাচটি খেলবে।

Advertisement

আগের সূচি অনুযায়ী উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ড ও সাউথ আফ্রিকার মুখোমুখি হওয়ার কথা ছিল। পরিবর্তিত সূচিতে শারজাহতে বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচ দিয়ে টুর্নামেন্টের পর্দা উঠবে। ৫ অক্টোবর বাঘিনীদের প্রতিপক্ষ ইংল্যান্ড। 

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ ৯ অক্টোবর মাঠে গড়ানোর কথা থাকলেও সেটি একদিন পিছিয়ে ১০ অক্টোবর নেয়া হয়েছে। এরপর ১২ অক্টোবর টিম টাইগ্রেসের প্রতিপক্ষ সাউথ আফ্রিকা। 

গ্রুপ ‘এ’: অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা। 
গ্রুপ ‘বি’: বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড।


নারী টি-২০ বিশ্বকাপের সময়সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী) 


গ্রুপপর্ব

৩ অক্টোবর: বাংলাদেশ বনাম স্কটল্যান্ড (শারজাহ, বিকেল ৪টা)
                    পাকিস্তান বনাম শ্রীলংকা (শারজাহ, রাত ৮টা) 
                    
৪ অক্টোবর: সাউথ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ (দুবাই, বিকেল ৪টা)
                    ভারত বনাম নিউজিল্যান্ড (দুবাই, রাত ৮টা)

৫ অক্টোবর:  অস্ট্রেলিয়া বনাম শ্রীলংকা (শারজাহ, বিকেল ৪টা)
                    বাংলাদেশ বনাম ইংল্যান্ড (শারজাহ, রাত ৮টা )

৬ অক্টোবর: ভারত বনাম পাকিস্তান (দুবাই, বিকেল ৪টা)
                    স্কটল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ (দুবাই রাত ৮টা) 

৭ অক্টোবর: ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা (শারজাহ, রাত ৮টা)

৮ অক্টোবর: অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড (শারজাহ, রাত ৮টা)

৯ অক্টোবর: স্কটল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা (দুবাই, বিকেল ৪টা)
                    ভারত বনাম শ্রীলংকা (দুবাই, রাত ৮টা)

১০ অক্টোবর: বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ (শারজাহ, রাত ৮টা)

১১ অক্টোবর: অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান (দুবাই, রাত ৮টা) 

১২ অক্টোবর: নিউজিল্যান্ড বনাম শ্রীলংকা (শারজাহ, বিকেল ৪টা) 
                      বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা (দুবাই, রাত ৮টা)

১৩ অক্টোবর: ইংল্যান্ড বনাম স্কটল্যান্ড (দুবাই, বিকেল ৪টা) 
                      ভারত বনাম অস্ট্রেলিয়া (দুবাই, রাত ৮টা) 

১৪ অক্টোবর: নিউজিল্যান্ড বনাম পাকিস্তান (দুবাই, রাত ৮টা)

১৫ অক্টোবর: ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ (দুবাই, রাত ৮টা)

সেমিফাইনাল ও ফাইনাল
১৭ অক্টোবর: প্রথম সেমিফাইনাল (দুবাই, রাত ৮টা)
১৮ অক্টোবর: দ্বিতীয় সেমিফাইনাল (শারজাহ, রাত ৮টা)

২০ অক্টোবর: ফাইনাল (দুবাই, রাত ৮টা)

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!