ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আইসিসি থেকে বড় সুখবর পেলেন জ্যোতি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৫৩, ৩০ জুলাই ২০২৪
আইসিসি থেকে বড় সুখবর পেলেন জ্যোতি
নিগার সুলতানা জ্যোতি

সবশেষ নারী এশিয়া কাপে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে ছিলেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। দলের যাত্রা সেমিফাইনালে থামলেও ব্যক্তিগত পারফর‌ম্যান্সের পুরস্কার পেয়েছেন তিনি। 

মঙ্গলবার আইসিসির প্রকাশিত হালনাগাদে র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের মেয়েদের। শুধু উন্নতিই হয়নি, কেউ কেউ আবার অবনতির সংবাদও শুনেছেন। 

ব্যাটারদের র‌্যাংকিংয়ে বাংলাদেশের হয়ে সবার শীর্ষে থাকা অধিনায়ক জ্যোতি ৩ ধাপ এগিয়ে এখন ১৪ নম্বরে আছেন। এশিয়া কাপে ৪ ম্যাচে ১ ফিফটিতে ১৪২ রান করার স্বীকৃতিই পেয়েছেন তিনি। 

Advertisement

এই টুর্নামেন্টেই ৩ ম্যাচে ২ ফিফটিতে ১৩৪ রান করা মুর্শিদা খাতুন অবশ্য আগের মতোই ৪৭ নম্বরে আছেন। অন্যদিকে টুর্নামেন্টে ৪৪ রান করা স্বর্ণা আক্তার অবশ্য ১০ ধাপ এগিয়ে শীর্ষ ১০০ নম্বরে জায়গা পেয়েছেন। বর্তমানে ৯৫ নম্বরে আছেন তিনি।

তবে অবনতি হয়ে সালমা খাতুন, শামীমা সুলতানা ও ফারজানা হকের। 

অন্যদিকে ভারতকে হারিয়ে প্রথমবার এশিয়া কাপের চ্যাম্পিয়ন শ্রীলংকার অধিনায়ক চামিরা আতাপাত্তুর উন্নতি হয়েছে ৩ ধাপ। টুর্নামেন্টে স্বপ্নে মতো ব্যাট করে দলকে বলা যায় একাই চ্যাম্পিয়ন করেছেন আতাপাত্তু। 

১০০ বেশি গড়ে ৫ ম্যাচে এক সেঞ্চুরি ও ২ ফিফটিতে ৩০৪ রান করেন তিনি। যার স্বীকৃতি হিসেবে সিরিজ সেরা হয়েছেন তিনি। এবার র‌্যাংকিংয়েও সুখবর পেলেন তিনি। ৭০৫ রেটিং নিয়ে বর্তমানে ৬ নম্বরে শ্রীলংকান অধিনায়ক। 

রানার্স আপ ভারতের ওপেনার স্মৃতি মান্ধানা আবার ক্যারিয়ার সেরা রেটিং পেয়েছেন। তাতে এক ধাপ এগিয়ে ৭৪৩ রেটিংয়ে বর্তমানে ৪ নম্বরে তিনি। শীর্ষ তিনে কোনো রদবদল হয়নি। যথারীতি ৭৬৯ রেটিং নিয়ে শীর্ষে বেন মুনি। অস্ট্রেলিয়ান ব্যাটারের পরেই আছেন তাহলিয়া ম্যাকগ্রা ও হেইলি ম্যাথিউজ।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!