ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ খেলা ]
চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের জন্য

পিসিবিকে মোটা অঙ্কের অর্থ সহায়তা আইসিসির

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৬, ২৪ জুলাই ২০২৪
পিসিবিকে মোটা অঙ্কের অর্থ সহায়তা আইসিসির
ছবি- সংগৃহীত

আগামী বছরের ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এই আসরের আয়োজন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বৈশ্বিক টুর্নামেন্টটি আয়োজন করার জন্য আইসিসি থেকে বিপুল পরিমাণ অর্থ পাচ্ছে পিসিবি।

গত ১৯ জুলাই শ্রীলংকার কলম্বোতে অনুষ্ঠিত চার দিনব্যাপী আইসিসির বার্ষিক বোর্ড সভায় চ্যাম্পিয়নস ট্রফির আয়োজন করার জন্য পিসিবিকে ১ হাজার ২৮০ কোটি টাকা অনুমোদন দিয়েছে আইসিসি। 

এমন এক প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা। সূত্রের বরাতে গণমাধ্যমটি জানিয়েছে, পিসিবিকে ১২৮০ কোটি টাকা দিয়েছে আইসিসি। 

পিসিবির মুখ্য অর্থ কর্মকর্তা জাভেদ মুরতাজা এবং আইসিসির মুখ্য অর্থ কর্মকর্তা অঙ্কুর খান্না মিলিতভাবে এই অর্থের পরিমাণ ঠিক করেছেন। মূলত মাঠের (করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডি) পরিকল্পনা কাঠামোর উন্নতির জন্য এই অর্থ খরচ করা হবে।

২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি শুরু হবে। চলবে আগামী ৯ মার্চ পর্যন্ত- অর্থাৎ সেদিন ফাইনাল হবে। যেখানে শুধু ফাইনালের জন্য ‘রিজার্ভ ডে’ রাখা হয়েছে। গ্রুপ পর্বে আটটি দলকে ভাগ করা হয়েছে দুটি গ্রুপে।

গ্রুপ ‘এ’ : ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ড।
গ্রুপ ‘বি’ : অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!