আবহাওয়ার পূর্বাভাস বলছে, বৃষ্টির কারণে বহুল প্রত্যাশিত ম্যাচ ব্যাহত হতে পারে। অ্যাকুয়া ওয়েদারের মতে, শুক্রবার প্রথম দিন বজ্রপাতসহ ঝড় এবং বৃষ্টির সমূহ সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা নাগাদ একটি বজ্রসহ ঝড়ের পূর্বাভাস রয়েছে, যা দুই ঘন্টা স্থায়ী হবে। দুপুর দেড়টার দিকে আবারো আঘাত হানতে পারে ঝড়।
টেস্টের দ্বিতীয় দিনেও আছে বজ্রপাতসহ ঝড়ের পূর্বাভাস। তৃতীয় দিন ভোরবেলা বৃষ্টি হতে পারে, সারাদিন আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। টেস্টের শেষার্ধে নিরবচ্ছিন্ন খেলার আশা রয়েছে। চতুর্থ ও পঞ্চম দিন পরিষ্কার আকাশ থাকবে বলে আশা করা হচ্ছে।
.png)
সিরিজের ফলাফল নির্ধারণে আবহাওয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। দুই টেস্ট সিরিজের প্রথমটি জিতে বাংলাদেশের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে ভারত।