এই প্রতিবেদন লেখা পর্যন্ত চেন্নাই টেস্টে টসে হেরে ব্যাটিংয়ে নামা ভারতের সংগ্রহ ৯ উইকেটে ৩৭৪ রান। জাসপ্রিত বুমরাহ ৫ ও মোহাম্মদ সিরাজ শূন্য রানে ক্রিজে আছেন।
ব্যক্তিগত ৮ রানে ক্যাচ উঠালেও স্কয়ার লেগে সহজ ক্যাচ নিতে পারেননি সাকিব আল হাসান। বোলিং আক্রমণে থাকা তাসকিন তখন আফসোসে পুড়ছিলেন। যদিও আকাশদীপের ব্যাটে ১৭ রানের বেশি আসেনি। মিড অফে নাজমুল হোসেন শান্তর তালুবন্দি হন।
.png)
এরপর ১৩৩ বলে ১১ চার ও ২ ছক্কায় ১১১ রানের দারুণ ইনিংস খেলা অশ্বিন ক্রিজ ছাড়েন। তাসকিনের বলে উড়িয়ে মারতে গিয়ে মিড অফে শান্তর হাতে ধরা পড়েন।
এর আগে স্বাগতিকরা ৬ উইকেটে ৩৩৯ রান নিয়ে দিনের খেলা শুরু করে। জাদেজা ১২৪ বলে ১০ চার ও ২ ছক্কায় ৮৬ রানে বিদায় নেন। ভেঙে যায় অশ্বিনের সঙ্গে তার সপ্তম উইকেটে ১৯৯ রানের জুটি। তাসকিনের শর্ট লেন্থের বলে আড়াআড়ি শট খেলতে গিয়ে বল তার ব্যাটের কানায় লাগে। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে তাকে ফিরতে হয়।