ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সাকিবের ব্যাটিং নিয়ে আশাবাদী শান্ত

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:১৫, ১৫ সেপ্টেম্বর ২০২৪
সাকিবের ব্যাটিং নিয়ে আশাবাদী শান্ত
সাকিব আল হাসান

ম্যাচ গড়াপেটার প্রস্তাব পাওয়ার তথ্য গোপনের দায়ে এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফেরার পর সাকিব আল হাসান ১৩টির বেশি টেস্ট খেলেননি। বল হাতে এখনো কার্যকরী থাকলেও ব্যাটিংয়ে সেই আগের ধার নেই। সম্প্রতি কাউন্টিতে সারের হয়ে এক ম্যাচে ৯ উইকেট পেলেও ব্যাট হাতে মি. অলরাউন্ডার পুরোপুরি ব্যর্থ।

ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে সাকিব ব্যাটিংয়ে আবারো চেনা ছন্দে ফিরবেন বলে আশাবাদী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। রোববার দলের সঙ্গে দীর্ঘ এক মাসের সফরে দেশ ছাড়ার আগে বিমানবন্দরে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন তিনি আশার বাণী শোনান।

শান্ত বলেন, ‘আগে যা প্রত্যাশা করতাম, তাই করছি। বোলিংয়ে উনার প্রস্তুতি ভালোই হয়েছে। যদিও ব্যাটিংয়ে রান করতে পারেননি। কিন্তু উনার প্রস্তুতি ভালো হয়েছে। এই সিরিজে আশা করি ভালো করবেন।’

Advertisement

সাকিবকে নিয়ে ভারত সিরিজের দল ঘোষণার দিন বিসিবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের আশার কথা শুনিয়েছিলেন নির্বাচক হান্নান সরকার। তার মতে, সাবেক অধিনায়কের রানে ফেরা শুধুই সময়ের ব্যাপার। 

গত বছরের এপ্রিলে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে ৮৭ রানের ইনিংস খেলেন সাকিব। এরপরের পাঁচ ইনিংসে ফিফটির দেখাই তিনি পাননি। চলতি বছরের মার্চে চট্টগ্রাম টেস্টে শ্রীলংকার বিপক্ষে করেছিলেন ১৫ ও ৩৬ রান। 

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের সঙ্গে প্রথম টেস্টে ১৫ রানের বেশি তার ব্যাটে আসেনি। পরের টেস্টে প্রথম ইনিংসে মারে ২ রানেই সাজঘরে ফেরেন। দ্বিতীয় ইনিংসে অপরাজিত ২১ রানে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।


 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!