ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

প্রকাশ্যে ধূমপান ধোনির স্ত্রীর, সমালোচনার ঝড়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:১৩, ১ সেপ্টেম্বর ২০২৪
প্রকাশ্যে ধূমপান ধোনির স্ত্রীর, সমালোচনার ঝড়
ফাইল ছবি

ছুটি কাটাতে গে সমালোচনার মুখে পড়লেন সাবেক ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষী। তাকে প্রকাশ্যে ধূমপান করতে দেখা গেছে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট হওয়ার পর সমালোচনা হচ্ছে প্রচুর। অবশ্য অনেকে পাশেও দাঁড়িয়েছেন।

গ্রিসে সস্ত্রীক ছুটি কাটাতে গেছেন ধোনি। তার নিজের কোনো ছবি প্রকাশ্যে না এলেও সাক্ষী বেশ কিছু ছবি পোস্ট করেছেন। যে ছবির কারণে তিনি সমালোচিত সেটি অবশ্য তিনি পোস্ট করেননি। করেছেন অভিনেত্রী কারিশ্মা তান্না, যিনি ধোনির স্ত্রীর সঙ্গেই গ্রিসে ছুটি কাটাচ্ছেন।

কারিশ্মা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ‘স্টোরি’ দিয়েছেন। তার মধ্যেই একটিতে দেখা গেছে, বেশ কিছু মানুষের ভিড়ে দাঁড়িয়ে থাকা সাক্ষী সিগারেট ধরাচ্ছেন। সেই ছবি তুলে ধরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে যায় সমালোচনা।

Advertisement

তবে এই প্রথম নয়, অতীতেও সাক্ষীর ধূমপানের ছবি ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। কলেজে পড়ার সময় ধূমপানের একটি ছবি ঘিরে বেশ চর্চা হয়েছিল। যদিও কোনো ক্ষেত্রেই সাক্ষীর তরফে প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

শুধু তাই নয়, একটি পার্টিতে গিয়ে ধোনি হুক্কা খাচ্ছেন, এমন ছবিও ছড়িয়ে পড়েছিল। সেই ছবি প্রকাশ্যে আসার পরেও কেউ কেউ এমন কাজের নিন্দা করেছিলেন। তবে অনেকে পাশে দাঁড়িয়ে এ-ও বলেছিলেন, একজন ক্রিকেটার ব্যক্তিগত জীবনে কী করছেন, তা নিয়ে চর্চা না করাই ভালো।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!