ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

‘নাদিমের স্বর্ণ ক্রিকেটারদের সমস্ত অর্জনের ওপরে’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:২৮, ১১ আগস্ট ২০২৪
‘নাদিমের স্বর্ণ ক্রিকেটারদের সমস্ত অর্জনের ওপরে’
আরশাদ নাদিম

প্যারিস অলিম্পিকে মাত্র সাতজন অ্যাথলেট পাঠিয়েছিল পাকিস্তান। আর এতেই বাজিমাত করেছে তারা। জ্যাভলিন থ্রোয়িংয়ে দেশটিকে সোনা এনে দিয়েছেন আরশাদ নাদিম। যদিও এটাই তাদের একমাত্র অর্জন।

তবুও পাকিস্তান মাত্র কয়েকজনের অংশগ্রহণে একটি স্বর্ণ দখলে নেয়ায় আনন্দে ভাসছে। নাদিমের এই কীর্তি বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট দলের যাবতীয় অর্জনের চেয়েও ওপরে বলে মন্তব্য করেছেন সাবেক ক্রিকেটার বাসিত আলি।

সাবেক ক্রিকেটার ও বর্তমান এই কোচ বলেন, ‘ক্রিকেট ভিন্ন ধারার খেলা। কিন্তু আরশাদ নাদিম দেশের জন্য যা করেছে, এমন কিছু করতে বাবর আজমদের অনেক বছর সময় লাগবে। কারণ বাবর টিম-গেম খেলে। তিনি ব্যক্তিগতভাবে কোনো খেলায় অংশ নেয় না।

Advertisement

তিনি আরো বলেন, ‘আরশাদ ব্যক্তিগত ইভেন্টে খেলে এবং স্বর্ণপদকও জিতেছে এককভাবে। কিন্তু এই মুহূর্তে বাবর ও আরশাদ নাদিমের মধ্যে তুলনা হতে পারে না। এখন আরশাদ একজন নায়ক।’

মূলত বাসিতের সামনে বাবর-নাদিমের তুলনামূলক সেরা বেছে নিতে বলা হয়। এর জবাবেই তিনি এসব মন্তব্য করেন। বাসিত বলেন, ‘যদি ২০২৮ অলিম্পিকে পাকিস্তান ক্রিকেট দল খেলতে যায় এবং সেখানে গোল্ড মেডেল জিতে, তাহলে তুলনাটা যথার্থ হবে।’

প্যারিসে পাকিস্তানের প্রথম অ্যাথলেট হিসেবে অলিম্পিকের ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতলেন আরশাদ নাদিম। টোকিও অলিম্পিকে সোনাজয়ী ভারতের নীরাজ চোপড়াকে পেছেন ফেলে জ্যাভেলিন থ্রোর সোনা জিতেছেন।

সোনা জেতার দিনে রেকর্ডও গড়েছেন আরশাদ। তার জ্যাভলিন ৯২.৯৭ মিটার পেরিয়ে অলিম্পিকের নতুন রেকর্ড হয়ে গেছে। তাতে ভেঙেছেন ২০০৮ সালে বেইজিংয়ে নরওয়ের আন্দ্রেয়াস থরকিল্ডসেনের ৯০.৫৭ মিটারের রেকর্ড।

আরশাদের কাছে সোনা হারিয়ে রৌপ্য জিতেছেন চোপড়া। তিনি ছুঁড়েছেন ৮৯.৪৫ মিটার। এই ইভেন্টে ৮৮.৫৪ মিটারে তৃতীয় হয়ে ব্রোঞ্জ জিতেছেন গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স।

এর আগে টোকিওতে পঞ্চম হওয়া নাদিম ২০২২ সালে কমনওয়েলথ গেমসে জেতেন সোনা। সেই ইভেন্টে ছিলেন না চোপড়া। গত বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপে চোপড়ার পেছনে থেকে রুপা জেতা নাদিম এবার হয়ে গেলেন অলিম্পিক চ্যাম্পিয়নই।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!