ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ইংল্যান্ডের অন্তর্বর্তীকালীন কোচ হলেন কার্সলি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৪৫, ১০ আগস্ট ২০২৪
ইংল্যান্ডের অন্তর্বর্তীকালীন কোচ হলেন কার্সলি
লি কার্সলি। ছবি- স্কাই স্পোর্টস

সবশেষ ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে শিরোপাবঞ্চিত হওয়ায় ইংল্যান্ড জাতীয় দলের কোচের পদ থেকে সরে দাঁড়ান গ্যারেথ সাউথগেট। এরপর থেকে তার জায়গাটি ফাঁকা ছিল। এবার সাউথগেটের জায়গায় ইংলিশদের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে লি কার্সলিকে। 

শুক্রবার কার্সলিকে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। তিনি আগামী ন্যাশন্স লিগে ইংল্যান্ড দলের কোচিংয়ের দায়িত্ব পালন করবেন।

কার্সলির প্রথম অ্যাসাইমেন্ট আগামী ৭ সেপ্টেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি। এরপর ১০ সেপ্টেম্বর ওয়েম্বলি স্টেডিয়ামে ফিনল্যান্ডের বিপক্ষে আরও একটি ম্যাচ খেলবে ইংল্যান্ড। কার্সলির দায়িত্ব পালনকালে স্থায়ী কোচের সন্ধানে থাকবে এফএ।

Advertisement

কোচ হিসেবে নিয়োগ পাওয়ার বিষয়ে কার্সলি এক বিবৃতিতে বলেন, ‘ইংল্যান্ডের এই স্কোয়াডকে অন্তর্বর্তীকালীন ভিত্তিতে এগিয়ে নিয়ে যাওয়া এবং নেতৃত্ব দেওয়া সম্মানের বিষয়। যেহেতু আমি খেলোয়াড় এবং আন্তর্জাতিক ফুটবলের সঙ্গে খুব পরিচিত, তাই নতুন ম্যানেজার নিয়োগের প্রক্রিয়া চলাকালীন সময় দলকে পরিচালনা করা আমার পক্ষে সহজ হবে। আমার প্রধান অগ্রাধিকার ধারাবাহিকতা নিশ্চিত করা এবং আমাদের লক্ষ্য উয়েফা নেশনস লিগে উন্নতি করা।’

প্রসঙ্গত, ২০২১ সাল থেকে ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হেডকোচ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন কার্সলি। এবার তাকে জাতীয় দলের দায়িত্বও দেওয়া হলো।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
ট্যাগ: ইংল্যান্ড
লিংক সফলভাবে কপি হয়েছে!