ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

স্বাধীন বাংলা ফুটবল দলের সাইদুর রহমান আর নেই

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:১০, ৮ আগস্ট ২০২৪
স্বাধীন বাংলা ফুটবল দলের সাইদুর রহমান আর নেই
সাইদুর রহমান প্যাটেল

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান প্যাটেল। বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা ৪টা ৩০ মিনিটে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইদুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তার মৃত্যুতে শোক জানিয়ে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি লিখেছে, খবরটি শুনে আমরা সত্যিই দুঃখিত। সেখানে (পরকালে) তিনি একটু সুন্দর জায়গায় থাকবে।

সাইদুর রহমান গত ১ বছর ক্যান্সারে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবশেষে ক্যান্সারের সঙ্গে লড়াই করে পাড়ি জমালেন না ফেরার দেশে।

Advertisement

সাইদুর রহমানের মৃত্যুতে বাফুফে সভাপতি কাজী মো. সালাহউদ্দিনসহ সংগঠনটির কর্মকর্তারা আন্তরিক শোক প্রকাশ ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

প্রসঙ্গত, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন গঠিত হয়েছিল স্বাধীন বাংলা ফুটবল দল। যে দলের উদ্দেশ্য ছিল ভারতের বিভিন্ন জায়গায় প্রদর্শনী ম্যাচ খেলে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন ও তহবিল সংগ্রহ। সেই দলেরই মূল উদ্যোক্তা ছিলেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!