ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
প্যারিস অলিম্পিক গেমস - ২০২৪

৫৮ বছর বয়সে অলিম্পিকে স্বপ্নপূরণ এই অ্যাথলেটের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৩৯, ২৯ জুলাই ২০২৪
৫৮ বছর বয়সে অলিম্পিকে স্বপ্নপূরণ এই অ্যাথলেটের
ছবি- সংগৃহীত

প্যারিসে শুরু হয়েছে এবারের অলিম্পিক গেমস। যেখানে ৫৮ বছর বয়সে নিজের স্বপ্ন পূরণ করেছেন টেবিল টেনিস খেলোয়াড় জেং জিইং। দীর্ঘ ২০ বছর টেবিল টেনিসে ফিরে প্যারিস অলিম্পিকে প্রতিযোগিতা করেছেন এই নারী।

জন্মসূত্রে চায়নার নাগরিক হলেও পরবর্তীতে চিলিতে গিয়ে স্থায়ী হন জেং। আর চলমান প্যারিস অলিম্পিকে তিনি চিলিকেই প্রতিনিধিত্ব করেছেন।

মাত্র ২০ বছর বয়সে চায়নার হয়ে খেলা জেং অবসরের ঘোষণা দেন। এরপর চিলিতে গিয়ে গত ৩৫ বছর যাবত সেখানেই স্থায়ীভাবে বসবাস করছেন। প্রায় এক দশকেরও বেশি সময় ধরে তিনি টেবিল টেনিস ব্যাট হাতে নেননি। 

Advertisement

করোনা মহামারির সময় নতুন করে টেবিল টেনিসে ফিরে আসার স্বপ্ন দেখেন ও অনুশীলন শুরু করেন জেং । দ্রুতই নিজের র‍্যাঙ্কিংয়ের উন্নতি করে দক্ষিণ আমেরিকার সেরা নারী খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। আর এই ফিরে আসা তাকে প্যারিস পর্যন্ত নিয়ে এসেছে। 

শনিবার প্রিলিমিনারি রাউন্ডে তিনি লেবাননের মারিয়ানা সাহাকিয়ানের কাছে ৪-১ ব্যবধানে পরাজিত হয়েছেন। ইনডোর ভর্তি দর্শকদের সামনে খেলতে নেমে জেং কিছুটা আবেগী হয়ে পড়েছিলেন। তার উপর চিলির সমর্থকরা তাকে পুরো ম্যাচেই দারুণ সমর্থন যুগিয়েছে। 

ম্যাচ শেষে জেং বলেন, ‘৩০ বছর পর আমি আবারও টেবিল টেনিসে ফিরেছি। এই বয়সে অলিম্পিকে খেলার স্বপ্ন পূরণ হয়েছে। প্রতিটি প্রতিযোগিতায় আমি নিজের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি। এবারও তার ব্যতিক্রম হয়নি।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
ট্যাগ: অলিম্পিক
লিংক সফলভাবে কপি হয়েছে!