ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অলিম্পিক ভিলেজে মারা গেলেন কোচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৫৩, ২৮ জুলাই ২০২৪
অলিম্পিক ভিলেজে মারা গেলেন কোচ
ছবি- সংগৃহীত

আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে প্যারিস অলিম্পকের লড়াই। এরই মধ্যে প্রথম দিনের লড়াইয়ে ১৪টি স্বর্ণপদকের ফয়সালা হয়েছে। দ্বিতীয় দিনের খেলা গড়ানোর অপেক্ষায়। এরই মধ্যে এলো দুঃসংবাদ।

প্যারিস অলিম্পিকের ভিলেজে মারা গেছেন সামোয়ার বক্সিং কোচের। শনিবার গেমসের প্রথম দিনই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সামোয়ার বক্সিং কোচ লিওনেল এলিকা ফাতুপাইতো। 

এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক বক্সিং ফেডারেশন। তারা জানিয়েছে, ‘খেলার প্রতি এলিকার আন্তরিকতা এবং আবেগ ছিল শেখার মতো। এই মৃত্যু বক্সিংয়ের জন্য বড় ক্ষতি। বক্সিংয়ে এলিকার অবদান আগামী প্রজন্মকেও অনুপ্রাণিত করবে।’

Advertisement

অলিম্পিক আয়োজকদের সহযোগিতায় এলিকার মৃতদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করছেন সামোয়ার কর্তারা। এই ঘটনায় শোকের ছায়া গেমস ভিলেজে।

গেমস ভিলেজে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ৬০ বছরের বক্সিং কোচ। দ্রুত এলিকাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। তার স্বাভাবিক মৃত্যু হয়েছে বলেও জানিয়েছেন তারা। 

প্রসঙ্গত, এলিকা ছিলেন সামোয়া দলের এক মাত্র বক্সিং কোচ। সে দেশের এক জন বক্সারই অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছেন। পুরুষদের হেভিওয়েট বক্সিংয়ে দেখা যাবে আতো প্লজিকি ফাওগালিকে। এলিকার মৃত্যুর ফলে প্রতিযোগিতার সময় কোচকে পাশে পাবেন না তিনি।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
ট্যাগ: অলিম্পিক
লিংক সফলভাবে কপি হয়েছে!