ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
প্যারিস অলিম্পিক গেমস - ২০২৪

অবশেষে ক্ষমা চাইলো অলিম্পিক কমিটি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:২৪, ২৮ জুলাই ২০২৪
অবশেষে ক্ষমা চাইলো অলিম্পিক কমিটি
ছবি- সংগৃহীত

বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠেছে প্যারিস অলিম্পিকের। শুক্রবার আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে এবারের অলিম্পিক প্রতিযোগিতার। আর এদিনই মারাত্মক ভুল করে বসে আয়োজকরা। তারই জেরে এবার ক্ষমা চেয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)।

প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়াকে উত্তর কোরিয়া হিসেবে ভুলবশত পরিচয় করে দেয় আয়োজকরা। এ ঘটনায় ক্ষোভে ফুঁসতে থাকে দক্ষিণ কোরিয়ার মানুষেরা। পরে এ ঘটনায় দেশটির কাছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) ক্ষমাপ্রার্থনা করেছে।

প্যারিসে আয়োজিত বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে সিন নদীতে একের পর এক অংশগ্রহণকারী দেশগুলো বিভিন্ন আকারের জলযানে চড়ে মার্চপাস্টে অংশ নেয়। এসময় দক্ষিণ কোরিয়াকে বহনকারী জলযানটিকে যখন দেখানো হয় তখন তাদেরকে ধারাভাষ্যকার প্রথমে ফরাসি ভাষায় ও পরবর্তীতে ইংরেজীতে পরিচয় করিয়ে দেন। 

Advertisement

এসময় তাদেরকে ‘ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া’ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। অথচ দক্ষিণ কোরিয়ান অফিসিয়াল নাম হচ্ছে রিপাবলিক অব কোরিয়া।

আইওসি অনিচ্ছাকৃত এই ভুলের জন্য কোরিয়ান ভাষায় এক্সে এক বিবৃতিতে বলেছে, ‘উদ্বোধনী অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ান দলকে পরিচয় করিয়ে দেবার সমায় অনাকাঙ্ক্ষিত এই ভুলের জন্য আমরা আন্তরিক ভাবে ক্ষমাপ্রার্থনা করছি।’

এমন ভুলের পর দক্ষিণ কোরিয়ার ক্রীড়া মন্ত্রণালয় এক বিবৃতিতে এ ব্যাপারে দুঃখ প্রকাশ করে বলেছে, ‘২০২৪ প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ঘোষণার সময় দক্ষিণ কোরিয়া দলকে উত্তর কোরিয়া দল হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
ট্যাগ: অলিম্পিক
লিংক সফলভাবে কপি হয়েছে!