ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অলিম্পিকের শুরুতেই ডোপকাণ্ডে নিষিদ্ধ ক্রীড়াবিদ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৩৭, ২৭ জুলাই ২০২৪
অলিম্পিকের শুরুতেই ডোপকাণ্ডে নিষিদ্ধ ক্রীড়াবিদ
ফাইল ছবি

উদ্বোধনী অনুষ্ঠানের আগেই বিতর্কের দাগ অলিম্পিকে। ডোপ টেস্টে ধরা পড়লেন এক ক্রীড়াবিদ। তার রক্তের নমুনায় নিষিদ্ধ পদার্থ পাওয়ার পরই তাকে প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করা হয়েছে। তিনি অলিম্পিকে অংশগ্রহণ পরের কথা, গেমস ভিলেজেও থাকতে পারবেন না।

ইরাকের পুরুষ জুডোকা সাজ্জাদ সেহেন ডোপ টেস্টে ধরা পড়েছেন। তার নমুনায় মেটাডাইনোন এবং বোল্ডেনোন পাওয়া গেছে। মঙ্গলবার তার পরীক্ষা হয়। শুক্রবার ফলাফল প্রকাশ্যে আসে। আগামী মঙ্গলবার তার অলিম্পিকে নামার কথা ছিল।

তার বিরুদ্ধে শৃঙ্খলারক্ষা আইনে তদন্ত শুরু হয়েছে। আন্তর্জাতিক পরীক্ষা সংস্থা (আইটিএ) অলিম্পিকের ডোপিং-বিরোধী কার্যক্রম পরিচালনা করে থাকে। পরীক্ষাও নেয়।

Advertisement

সংস্থার তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, সাজ্জাদ অংশগ্রহণ, অনুশীলন, কোচিং বা অলিম্পিক চলাকালীন কোনো কিছুতে অংশ নিতে পারবেন না। পুরুষদের ৮১ কেজি বিভাগে মঙ্গলবার তার উজবেকিস্তানের এক জুডোকার বিরুদ্ধে লড়ার কথা ছিল।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!