ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
প্যারিস অলিম্পিক গেমস - ২০২৪

সিন নদীতে দূষণ, অনুশীলন বাতিল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৩৫, ২৮ জুলাই ২০২৪
সিন নদীতে দূষণ, অনুশীলন বাতিল
ছবি- সংগৃহীত

বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে সিন নদীতে প্যারিস অলিম্পিকের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। তবে এবার দূষিত পানির কারণে বাতিল হয়ে গেছে প্যারিস অলিম্পিকের ট্রায়াথলনের প্রথম অনুশীলন সেশন।

রোববার অলিম্পিক কমিটি এবং বিশ্ব ট্রায়ালথনের এক বিবৃতিতে জানিয়েছে, পানির গুনাগুন পরীক্ষা করার পর যৌথ সিদ্ধান্তে ট্রায়াথলনের সাঁতার অংশের অনুশীলন বাতিল করা হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ‘প্যারিস ২০২৪ ও বিশ্ব ট্রায়াথলন সবসময়ই অ্যাথলেটদের সুসাস্থের বিষয়টি প্রাধান্য দিয়ে আসছে। বিভিন্ন পরীক্ষার মাধ্যমে জানা গেছে, সিন নদীর পানি খেলোয়াড়দের যথেষ্ট সুরক্ষার নিশ্চয়তা দিতে পারছে না।’

Advertisement

এর আগে এ মাসের মাঝামাঝিতে সাঁতারের জন্য সিন নদীর পানি পুরোপুরি পরিষ্কার বলে দাবি করেছিল আয়োজকেরা। গত ১৭ জুলাই প্যারিসের মেয়র আনে হিডালগো স্বয়ং পানিতে নেমে ডুব দিয়ে প্রমাণ করার চেষ্টা করেন যে, নদীর পানি পুরোপুরি দূষণমুক্ত। কিন্তু নতুন করে নদী দূষণের ঘটনায় টানা কয়েকদিনের বৃষ্টিকে দায়ী করছেন আয়োজকেরা।

তাদের আশা, আগামী ৩০ জুলাই ট্রায়াথলন প্রতিযোগিতা শুরুর আগে এই সমস্যা কাটিয়ে ওঠা যাবে। যদি শেষ পর্যন্ত নদীর পানি যদি দূষণমুক্ত করা সম্ভব না হয়, তাহলে হয় প্রতিযোগিতা কিছুদিনের জন্য পিছিয়ে দেওয়া হবে, কিংবা সাঁতারের অংশটি প্যারিসের পূর্বাঞ্চলীয় নদী মারনেতে সরিয়ে নেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
ট্যাগ: অলিম্পিক
লিংক সফলভাবে কপি হয়েছে!