ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
কোপা আমেরিকা - ২০২৪

কোপার ফাইনালে শাকিরার কনসার্ট নিয়ে যা জানা গেল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৪৯, ১৩ জুলাই ২০২৪
কোপার ফাইনালে শাকিরার কনসার্ট নিয়ে যা জানা গেল
ছবি- সংগৃহীত

এবারের কোপা আমেরিকার টুর্নামেন্ট অন্য সব আসরের থেকে একটু আলাদা। আসর বসেছে মার্কিন মুল্লুকে, তার উপর ফাইনালে নেই লাতিনের পরাশক্তি দল ব্রাজিল। 

অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফাইনালে যাদের প্রতিপক্ষ ২৩ বছর পর ফাইনালে উঠে আসা কলম্বিয়া। তবে শিরোপার মঞ্চে যে প্রতিদ্বন্দ্বিতা হবে, তা অনুমেয়।

এদিকে ফাইনালে সবাইকে চাঙা রাখতে মেগা কনসার্টের আয়োজন করেছে দক্ষিণ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। তারা জানিয়েছে, এবারের আসরের ফাইনালে গান পরিবেশন করবেন বিশ্বখ্যাত কলম্বিয়ান পপ তারকা শাকিরা।

Advertisement

ফ্লোরিডার মায়ামির হার্ড রক স্টেডিয়ামে শাকিরার কনসার্ট আয়োজন ম্যাচের শুরুতে নাকি মাঝামাঝি সময়ে করা হবে সেটি নিয়ে আলোচনা চলছিল। অবশেষে হাফটাইমের বিরতিতেই কনসার্ট আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে করে হাফটাইমের বিরতি ১৫ মিনিট থেকে বাড়িয়ে ২৫ মিনিট করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে হাফটাইমের বিরতি বাড়ানোয় চারদিকে কনমেবলের সমালোচনা করছে ভক্তরা। এতে করে খেলার ধারাবাহিকতা নষ্ট হবে দলগুলোর- এমনটাই জানাচ্ছে তারা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!