ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

‘আমরা আবারো কোপার চ্যাম্পিয়ন হবো’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:০১, ১২ জুলাই ২০২৪
‘আমরা আবারো কোপার চ্যাম্পিয়ন হবো’
ছবি- সংগৃহীত

কোপা আমেরিকার ৪৮তম আসরের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-কলম্বিয়া। শিরোপার মঞ্চ রাঙাতে মায়ামিতে আর্জেন্টিনা জাতীয় দলের প্রথম অনুশীলন সেশন ছিল।

টানা দ্বিতীয়বার মহাদেশীয় চ্যাম্পিয়নশিপ জয়ের স্বপ্ন দেখা আর্জেন্টিনা দল ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুশীলন করেছে। লিওনেল স্কালোনি ফাইনালের জন্য সব খেলোয়াড় পাবেন, তবে এই অনুশীলনে সবাই ছিলেন না। 

দলে কোনো নিষেধাজ্ঞা না থাকলেও অনুশীলনে অনুপস্থিত ছিলেন গঞ্জালো মন্টিয়েল। পেশীর চোটের কারণে অনুপস্থিত ছিলেন মার্কোস আকুনাও। কাতার বিশ্বকাপের টাইব্রেকারে গোল করাও এই ফুটবলারের চোট কতটা গভীর তা জানা যাবে কাল। 

Advertisement

অনুশীলন শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওতে এমিলিয়ানো মার্টিনেজ ভক্তদের বার্তা দিয়েছেন। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পেইজে দিবু বলেন, ‘আমরা আবারও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হবো। আরও একটি ট্রফি যোগ হচ্ছে, টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হতে যাচ্ছে।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!