ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
কোপা আমেরিকা - ২০২৪

ফাইনালে যে জার্সি পরে খেলবে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:২০, ১৩ জুলাই ২০২৪
ফাইনালে যে জার্সি পরে খেলবে আর্জেন্টিনা
ছবি- সংগৃহীত

কোপা আমেরিকার ৪৮তম আসরের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। যেখানে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া। ম্যাচটিতে শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। অন্যদিকে ২৩ বছরের শিরোপা আক্ষেপ ঘোচাতে মরিয়া কলম্বিয়ানরাও।

আগামী ১৫ জুলাই মায়ামির হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচে কোন জার্সি পড়ে খেলবে আর্জেন্টিনা, সেটি জানিয়েছে দলটি।

ভক্তদের মনে প্রশ্ন, আর্জেন্টিনা কোন জার্সি পরে খেলবে? তবে আর্জেন্টাইনদের জন্য সুসংবাদ। ২০২১ ও ২০২২ ফাইনালের মতই এই ফাইনালেও আকাশী-সাদা জার্সি ও সাদা রঙের শর্টস পরে খেলবে দলটি। দলটির পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।

Advertisement

এর আগে ১৯৯০ বিশ্বকাপের ফাইনাল হেরে ম্যারাডোনার সেই কান্না এখনো চোখে ভাসে ফুটবল অনুরাগীদের। ২০১৪ বিশ্বকাপের ফাইনালেও মেসি-ডি মারিয়াদের হতাশাময় চেহারা এখনো পীড়া দেয় ভক্তদের। এই দুই ফাইনালে আর্জেন্টিনা এওয়ে জার্সি অর্থাৎ নীল জার্সি পরে খেলেছিল।

আর্জেন্টাইনদের কাছে ফাইনালের জন্য এই এওয়ে জার্সি অনেকটা অপয়া জার্সির মতই। ২০২১ কোপা আমেরিকার ফাইনাল এবং ২০২২ বিশ্বকাপের ফাইনালে সেই অপয়া জার্সি থেকে সরে এসে চিরাচরিত হোম জার্সি আকাশী-সাদা জার্সি পরে খেলে সাফল্য পেয়েছিল। এবার সেই জার্সি পরেই মাঠে নামবেন মেসি-ডি মারিয়ারা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!