ইউরো থেকে ফ্রান্সের বিদায়ের পর চারিদিকে প্রশ্ন ওঠে, দলের কোচ দেশমের ভবিষ্যত নিয়ে। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছেন ফরাসি ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ফিলিপ দিয়ালো।
তিনি বলেন, ‘আগামী ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত দেশমই থাকছেন জাতীয় দলের কোচ। ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল থেকে বাদ পড়লেও জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দিদিয়ের দেশমের ভবিষ্যত নিয়ে প্রশ্ন তোলার কোনো কারণ নেই। আমি তার (দেশম) সাথে কথা বলব। জানতে চাইবো তিনি যে ভূমিকা পালন করেছেন, তা চালিয়ে যেতে চান কিনা।’
.png)
স্পেনের বিপক্ষে সেমিফাইনাল হারার পরপরই তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে অস্বীকার করেছিলেন দেশম। এ সংক্রান্ত প্রশ্নে তিনি বলেছিলেন, ‘আমার সভাপতিকে জিজ্ঞাসা করুন। আমি একটি সেমিফাইনালে হেরেছি।’
ফরাসি ফুটবল ফেডারেশনের সভাপতি বলেন, ‘আমি তার (দেশমের) চুক্তি নিয়ে প্রশ্ন করার কোনো কারণ দেখছি না। অতীতের ফলাফল তার পক্ষেই কথা বলে। দিদিয়ের তার মিশন চালিয়ে যাবেন।’