ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অস্ট্রেলিয়া সফরের আগে নতুন কোচকে দায়িত্ব দিলো বিসিবি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:২৪, ১০ জুলাই ২০২৪
অস্ট্রেলিয়া সফরের আগে নতুন কোচকে দায়িত্ব দিলো বিসিবি
ছবি- সংগৃহীত

চলতি মাসে অস্ট্রেলিয়া সফর করবে বাংলাদেশ হাই পারফর্মম্যান্স ইউনিট (এইচপি)। আগামী ১৩ জুলাই অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়ার কথা রয়েছে এইচপি দলের। এই সফরের আগে নতুন কোচকে দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অস্ট্রেলিয়া সফরে এইচপি দলের সঙ্গী হওয়ার কথা ছিল হেড কোচের দায়িত্ব পালন করা ন্যাথান হেরিটজের। কিন্তু শেষ সময়ে তার বাবার অসুস্থতায় সফর বাতিল করেছেন ন্যাথান। তার সরে দাঁড়ানোয় এই সফরের জন্য এইচপি ইউনিটের হেড কোচের দায়িত্ব পেলেন কোলি কোলমোর। গত বছর থেকেই মূলত তিনি এইচপি ইউনিটের পেস বোলিং কোচের দায়িত্বে ছিলেন।

বুধবার এইচপির প্রধান নাঈমুর রহমান দুর্জয় মিরপুরে মিটিং করেন দলের সঙ্গে। এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে দুর্জয় বলেন, ‘২০২৭ এ আমাদের যে অস্ট্রেলিয়ার সঙ্গে সফর আছে, ঐ খেলাটাও কিন্তু ডারউইনে হবে। তার একটা প্রস্তুতি হবে। কারণ, অনেক সময় আমরা দেখি আমাদের নতুন খেলোয়াড় বা একেবারে প্রথমবার খেলতে গিয়ে একটা অচেনা পরিবেশে অভিষেক হচ্ছে।’

Advertisement

দুর্জয় আরো বলেন, ‘এইচপির প্রোগ্রামে প্রত্যেক বছরই একটা সফর থাকে, কিন্তু এটা নতুন একটা সিদ্ধান্ত এবং আমরা তাদেরকে জানিয়েছি যে আমরা ভবিষ্যতেও এটা চালিয়ে যেতে চাই, এ সিরিজটা। আসলে আমাদের উদ্দেশ্য হচ্ছে খেলোয়াড়দের জন্য সুযোগ-সুবিধা সৃষ্টি করা।’

জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার বলেন, ‘খেলোয়াড়দের যেরকম সামর্থ্য বা ইনজুরি সমস্যা হয়ে যায়, সেটা কিন্তু ভিন্ন ইস্যু। কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের প্রক্রিয়াটা ঠিকঠাক হোক, আমাদের সুযোগ-সুবিধা বোর্ডের তরফ থেকে বৃদ্ধি করা এবং খেলার ভেতর থাকার যে সুযোগ সেটা আমরা ধরে রাখতে চাই।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!