ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ - ২০২৪

যে কারণে ইউরোতে নেই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১:৩৬, ১০ জুলাই ২০২৪
যে কারণে ইউরোতে নেই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ
ছবি- সংগৃহীত

চলমান ইউরো কাপের প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে স্পেন। ম্যাচটিতে ২-১ ব্যবধানে হেরে বিদায় নিয়েছে এমবাপ্পের ফ্রান্স।

ফরাসিদের বিদায়ের পরপরই আলোচনায় আসছে ইউরোয় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ নিয়ে। বিশ্বকাপে একটা ঐতিহ্য থাকে যে, দুই সেমিফাইনালের পরাজিত দলগুলো তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামে। এতে করে বোঝা যায় কোন দলটি তৃতীয় এবং কে চতুর্থ হচ্ছে।

এই তৃতীয় স্থান নির্ধারণীতে তৃতীয় হওয়া দলকে মেডেল প্রদান করা হয়। এতে করে জয়ী দলটি আলাদা করে ভালো খেলার তাগিদ পায়। কিন্তু ফ্রান্সের এমন কোনো ম্যাচ খেলার সম্ভাবনা নেই। কারণ ২০২৪ ইউরোতে তৃতীয় নির্ধারণী ম্যাচ নেই।

Advertisement

১৯৮০ সালের পর ইউরোয় কোনো তৃতীয় নির্ধারণী ম্যাচ আয়োজন করা হয়নি। সেবার স্বাগতিক দেশ ইতালি ও চেকোস্লোভাকিয়া তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে লড়াই করেছিল। ম্যাচটি নির্ধারিত সময়ে ১-১ সমতায় শেষ হলে টাইব্রেকারে চেকোস্লোভাকিয়ার কাছে ৯-৮ ব্যবধানে হেরে যায় ইতালি।

দুই দলের লড়াই অনেক জমজমাট হবে মনে হলেও নানা সমস্যা দেখা দেয় টিভিতে দর্শকদের খেলা দেখা নিয়ে এবং মাঠে দর্শকদের অনুপস্থিতি নিয়ে। কেননা সে ম্যাচে দর্শকদের উপস্থিতি ছিল একদমই কম। ১৯৮০ সালের পর এখনও পর্যন্ত দশটি ইউরো টুর্নামেন্ট আয়োজিত হলেও কোনোবারই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ হয়নি।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!